বরিশালে যাত্রীবাহী লঞ্চ থেকে দেশীয় ১০ লিটার মদ ও ৪৭ বোতল বিদেশি বিয়ার উদ্ধার - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই

বরিশালে যাত্রীবাহী লঞ্চ থেকে দেশীয় ১০ লিটার মদ ও ৪৭ বোতল বিদেশি বিয়ার উদ্ধার


আবুবকর সিদ্দীক,বরিশাল প্রতিনিধি:বরিশালে যাত্রীবাহী লঞ্চ থেকে দেশীয় ১০ লিটার মদ ও ৪৭ বোতল বিদেশি বিয়ার উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।মঙ্গলবার(৮ ডিসেম্বর) সকাল ৮টার দিকে লাহারহাট ফেরিঘাটের বিপরীত পাশ থেকে বরিশাল-বাহেরচর রুটে চলন্ত যাত্রীবাহী এমএল হায়াৎ এক্সপ্রেস লঞ্চ থেকে এ মাদক উদ্ধার করা হয়। দুপুরে বরিশাল নগরের রসুলপুর এলাকায় কোস্টগার্ড দক্ষিণ জোনের বিসিজি স্টেশন আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, মঙ্গলবার সকালে বরিশাল লঞ্চঘাট থেকে বাউফলের বাহেরচরের উদ্দেশ্যে ছেড়ে যায় এমএল হায়াৎ এক্সপ্রেস লঞ্চটি। গোপন সংবাদের ভিত্তিতে পথিমধ্যে লাহারহাট ফেরিঘাট সংলগ্ন নদীতে চলন্ত অবস্থায় লঞ্চে অভিযান চালানো হয়। অভিযানে একটি ব্যাগ থেকে কাগজে পেচানো অবস্থায় ৫ লিটারের দু’টি খালি তেলের বোতলে ১০ লিটার দেশীয় মদ ও ৪৭ বোতল বিদেশি বিয়ার উদ্ধার করা হয়।

Top