বরিশালের দর্জি শ্রমিক ও দোকান কর্মচারীরা - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই

বরিশালের দর্জি শ্রমিক ও দোকান কর্মচারীরা


আলোকিত বার্তা:বকেয়া বেতনসহ তিন দফা দাবিতে জেলা প্রশাসক অফিসের সামনে অবস্থান কর্মসূচি করেছে বরিশালের দর্জি শ্রমিক ও দোকান কর্মচারীরা।রোববার (৬ ডিসেম্বর) সকাল ১০টা থেকে ঘণ্টাব্যাপী এই অবস্থান কর্মসূচি করেন সংগঠন দুটির নেতা-কর্মীরা।দর্জি শ্রমিক বাস্তবায়ন কমিটির আহ্বায়ক তুয়ার সেনের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে উপস্থিত বক্তারা বলেন, সরকার ঘোষিত ২০১৮ সালের গেজেট অনুযায়ী তাদের সকল বকেয়া বেতন পরিশোধ করতে হবে। শ্রমিকদের সার্ভিস বই ও নিরাপত্তার ব্যবস্থা করতে হবে এবং কথায় কথায় শ্রমিক ছাঁটাই করা যাবেনা।

দাবি মানা না হলে পরে আরও কঠিন কর্মসূচি দেওয়া হবে বলেও এসময় জানান তারা।

Top