মির্জাগঞ্জে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন
মির্জাগঞ্জ(পটুয়াখালী)প্রতিনিধি:পটুয়াখালীর মির্জাগঞ্জে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারন অধিদপ্তরের যৌথউদ্যোগে গতকাল বৃহস্পতিবার সকালে তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলারউদ্বোধন করা হয়েছে। উপজেলা পরিষদ মাঠে প্রধান অতিথি হিসেবে মেলারউদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খান মো. আবু বকর সিদ্দিকী। উপজেলানির্বাহী অফিসার মো. সরোয়ার হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেনউপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আরাফাত হোসেন। এ সময়ে এখানেউপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের প্রবীন নেতা মো. ইসমাইল হোসেনমৃধা,আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. জসিম উদ্দিন জুয়েল,ভাইস চেয়ারম্যানও উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. জহিরুল ইসলাম জুয়েল,মহিলা ভাইসচেয়ারম্যান মিসেস হাসিনা হাবিব,মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জএম.আর শওকত আনোয়ার ইসলাম,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজীসাইফুদ্দীন ওয়ালীদ, কৃষি সম্প্রসার কর্মকর্তা মো. নজরুল ইসলাম,সহকারীকৃষি সম্প্রসারন মো. আনোয়ার হোসেন মৃধা প্রমূখ।
পরে প্রধান অতিথিমেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। বরিশাল,পটুয়াখালী,ভোলা,ঝালকাঠি,মাদারীপুর ওশরীয়তপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় এ মেলার আয়োজন করে। মেলায় ১২টিস্টলে তাদের নিজস্ব প্রযুক্তি প্রদর্শন করা হয়। এর আগে কৃষকদের পূর্নবাসন ওপ্রনোদনা কার্যক্রমের আওতায় উপজেলার ৪ হাজার ১০ জন কৃষকরে মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরন করা হয়।