স্ত্রী’র সাথে পরকীয়ার জেরে মির্জাগঞ্জে ফ্লিমিষ্টাইলে চাচতো ভাইকে উঠিয়ে নিয়ে পিটিয়ে আহত
মির্জাগঞ্জ(পটুয়াখালী)প্রতিনিধি:পটুয়াখালীর মির্জাগঞ্জের নিজ স্ত্রী’র সাথে পরকীয়া করার জেরে আপন চাচাতোভাই বাদলকে ফ্লিমি ষ্টাইলে গাড়িতে উঠিয়ে নিয়ে পিটিয়ে আহত করেছেস্বামী সোহেল ও তাঁর লোকজন। সোহেল হাওলাদার ও বাদল হাওলাদার আপন চাচতোভাই। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায় উপজেলার চালিতাবুনিয়া গ্রামে। আহতবাদল জানান, আমি ঢাকায় একটি বাইংহাউজে কাজ করি। ছুটিতে বাড়িআসলে শুক্রবার আমি চান্দুখালী খালা বাড়ি বেরাতে যাই। বিকালের দিকে বাজারেএকটি চায়ের দোকানে বসে চা খাচ্ছি। হঠাৎ একটি সাদা কালারের গাড়িআমার গাঁ গেসে থামায়।দরজা খুলেই টেনে আমাকে গাড়ির ভিতরে তুলে। ভিতরেদেখি চাচতো ভাই সোহেল, তার শ্যালক আল আমিনাসহ ৪/৫ জন। গাড়িতে করেনিয়ে যাওয়ার পথে সবাই মিলে বেদম মারধর করে। গাড়ি থামলো সোহেলের শ্বশুর বাড়িচালিতাবুনিয়া। টেনে হেঁচড়ে ওর শ্বশুর দুলাল খানের ঘরে নিয়ে হাত পাঁ বেঁধেসকলে মিলে পুনঃরায় মারতে শুরু করে। পরে আমাদের স্থানীয় কাকড়াবুনিয়া ইউপিচেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন ও মির্জাগঞ্জ থানা পুলিশের সহযোগিতায়আমাকে উদ্ধার করে এবং বরগুনা সদর হাসপাতালে ভর্তি করেন। কয়েক মাস আগেসোহেলের বউ আসমা আমার সাথে রিকশায় উঠছিল। তা দেখার পর থেকেই আমারউপর ক্ষিপ্ত ছিলো সোহলে। স্থানীয় ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেনবলেন,এমন সংবাদ পেয়ে থানার এস আই মোঃ সাইফুল ইসলামের সহযোগিতায়বাদলকে উদ্ধার করে বরগুনা হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর অবস্থা খুবই খারাপ।সোহেলের শ্বশুর দুলাল খান বলেন, প্রায় ৮/ ৯ বছর আগে উত্তর গাবুয়া গ্রামের খলিলহাওলাদারের ছেলে মো. সোহলে হাওলাদারের সাথে আমার মেয়ের বিয়ে হয়। ভালোইকাটছিলো ওদের সংসার। ৭/৮ বছরের একটি ছেলেও আছে। কিন্তু মাস ৬ আগেআমার জামাইয়ের চাচতো ভাই মজিদ হাওলাদারের ছেলে মো. বাদল মেয়েকে নিয়েপালিয়ে যায়। কিছু দিন আগে আমার বাবা মারা যাওয়া আসমা আমাদেরবাড়িতে আসে। পরে ওকে বুঝিয়ে জামাইর সাথে সংসার করার জন্য বলি। জামাইওশিশু ছেলেটির মুখের দিক তাকিয়ে সম্মতি দেয় একত্রে সংসার করার জন্য। শুক্রবারবাবার নামে দোয়া অনুষ্ঠান ছিলো। জামাই সোহেলও আসে আমাদের বাড়িতে। ওইসময় বাদল আমার মেয়েকে নিয়ে যাওয়ার জন্য এলাকায় আসে।
বাদলকে জিজ্ঞেস করিতুই কী ওকে বিয়া করছো? বলে না, করবো। তারপর সোহেল ও বাদলের মাঝে কথাকাটাকাটি ও হাতহাতির ঘটনা ঘটে। এ ব্যপারে এসআই সাইফুল ইসলাম বলেন,খবর শুনে ঘটনা স্থল থেকে বাদলকে উদ্ধার করে বরগুনা হাসপাতালে পাঠানো হয়েছে।মির্জাগঞ্জ থানার ওসি এম আর শওকত আনোয়ার ইসলাম বলেন, অভিযোগ পেলেঅভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।