ববি পক্ষ থেকে মানববন্ধন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই

ববি পক্ষ থেকে মানববন্ধন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে


আলোকিত বার্তা:কুষ্টিয়ায় স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের(ববি)পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।রোববার(৬ ডিসেম্বর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন বরিশাল-পটুয়াখালী মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।এসময় বক্তব্য রাখেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন, শিক্ষক সমিতির সভাপতি আরিফ হোসেন, সাধারণ সম্পাদক ড. মো. খোরশেদ আলম ও সহকারী রেজিস্ট্রার বাহাউদ্দিন গোলাপ।

বক্তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের সঙ্গে জড়িত ব্যক্তিদের অতি দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।মানববন্ধন শেষে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বরিশাল-ভোলা মহাসড়ক হয়ে আবারও বিশ্ববিদ্যালয়ের সামনে এসে শেষ হয়।

Top