বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের প্রতিবাদ সমাবেশে। দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া
হিজলা প্রতিনিধিঃ বরিশালের হিজলা উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বঙ্গবন্ধু ম্যুরাল পাদদেশে কুষ্টিয়ায় বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙার প্রতিবাদে বিক্ষোভ প্রতিবাদ সমাবেশে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, করে ধাওয়া-পাল্টা ধাওয়া।বঙ্গবন্ধু ম্যুরাল ইট-পাটকেল নিক্ষেপ।৬ ডিসেম্বর সকাল দশটায় বঙ্গবন্ধু ম্যুরাল উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব বেলায়েত হোসেন ঢালী ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মিলন এর নেতৃত্বে অনুষ্ঠিত আলোচনা সভা চলাকালীন সময়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুলতান মাহমুদ টিপু ও সহ-সভাপতি এনায়েত হোসেন হাওলাদার এর নেতৃত্বে বঙ্গবন্ধু ম্যুরাল এ নেতাকর্মীদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ।এতে উভয় গ্রুপের কমপক্ষে ৮ জন আহত হয়।আহতরা হাসপাতালে ভর্তি না হলে প্রাথমিক চিকিৎসা নিয়েছে।দলের নিরপেক্ষ নেতাকর্মীরা বলছে সারাদেশে যখন বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে একটি জঙ্গিবাদী গোষ্ঠী ভাঙচুর চালাচ্ছে ঠিক সেই মুহূর্তে সারাদেশের নেয় হিজলা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ কিন্তু সেখানে দলীয় আভ্যন্তরীণ কোন্দলে আবার বঙ্গবন্ধু মুরাল ইটপাটকেল নিক্ষেপ এতে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে বলে তাদের ধারণা।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মিলন বলেন আমাদের প্রোগ্রাম সকাল দশটায় থেকে ১১ টা পর্যন্ত অন্য গ্রুপের প্রোগ্রাম ছিল ১১ টা। দশটার আগেই পরিকল্পিতভাবে প্রতিবাদ সমাবেশ স্থলে এসে বঙ্গবন্ধু ম্যুরাল সমাবেশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে এটি দুঃখজনক আপত্তিকর।হিজলা থানা অফিসার ইনচার্য অসীম কুমার সিকদার জানায়, হঠাৎ করে দুই গ্রুপে সংঘর্ষ বাধে, আমরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রন করি। তিনি আরো জানায় এখন পর্যন্ত কোন গ্রুপের অভিযোগ পাওয়া যায়নি।উপজেলা নির্বাহি অফিসার বকুল চন্দ্র কবিরাজ জানায়, সমাবেশ করার জন্যই দুই গ্রুপেই মৌখিকভাবে অনুমতি নেওয়া ছিল, এদের উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বেলায়েত হোসেন ঢালী কে অনুমতি দেওয়া ছিল সকাল ১০টায়, এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ টিপুকে অনুমতি দেওয়া ছিল সকাল ১১ টায়।