বেতাগীতে জনপ্রিয় ৩ মেয়র প্রার্থীর মনোনয়ন দাখিল
এইচ এম. সজল মাহামুদ:বেতাগী (বরগুনা) প্রতিনিধি:সারা বাংলাদেশের প্রথম ধাপে হতে যাওয়া ২৫টি পেীরসভার নির্বাচনের নেয় বরগুনা বেতাগীতেও ২৮ ডিসেম্বর হতে যাচ্ছে পৌরসভা নির্বাচন।২৮ শে ডিসেম্বর নির্বাচনে উৎসবমূখর পরিবেশে সহকারি রিটানিং কর্মকর্তার কাছে মেয়র পদে ৩ জনপ্রিয় প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।বেতাগী উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রিটানিং কর্মকর্তা কাজী শহীদুল ইসলামের কাছে আজ(৩০ নভেম্বর)রোজ সোমবার সকাল ১০টায় বেতাগী পৌর মেয়র পদে আওয়ামী লীগ থেকে মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব এবিএম গোলাম কবির।অন্যদিকে জাতীয়তাবাদী দল(বিএনপি)’র মনোনীত মেয়র প্রার্থী পৌর বিএনপি’র আহবায়ক ও সাবেক প্যানেল মেয়র মো. হুমায়ুন কবির মল্লিক।এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবেক বেতাগী উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. মাহমুদুল হাসান মহসিন।
উপজেলা নির্বাচন অফিসের তথ্যানুযায়ী, আগামী ৩ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই, ১০ ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহার , ১১ ডিসেম্বর প্রতীক বরাদ্দ এবং ২৮ ডিসেম্বর ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করে সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।তাছাড়া পৌরসভায় ৯ টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৯ হাজার ২ শত ৭৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪ হাজার ৫ শত ৪২ জন এবং মহিলা ভোটার ৪ হাজার ৭ শত ৩৫ জন।জানা গেছে রিটানিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন জেলা নির্বাচন কর্মকর্তা দিলীপ কুমার হাওলাদার এবং সহকারি রিটানিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন উপজেলা নির্বাচন কর্মকর্তা কাজী শহীদুল ইসলাম।