তালতলীতে হাজার হাজার শিশুর হাম রুবেলা টিকা অনিশ্চিত - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই

তালতলীতে হাজার হাজার শিশুর হাম রুবেলা টিকা অনিশ্চিত


মোঃ রফিকুল, তালতলী বরগুনা প্রতিনিধিঃ“ভ্যাকসিন হিরো সম্মান,স্বাস্থ্য সহকারীর অবদান” এ প্রতিপাদ্যকে সামনে রেখে তালতলী উপজেলার হেলথ এ্যাসিসট্যান্ট ও হেলথ ইন্সেপেক্টর এ্যাসোসিয়েশন টেকনিক্যাল পদমর্যাদা ও নিয়োগ বিধি সংশোধনের দাবীকে কর্মবিরতি ও অবস্থান কর্মসুচি পালন করেছে।সোমবার (৩০ নভেম্বর) সকাল ০৯ টা থেকে তালতলী ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল প্রাঙ্গণে এ কর্মসূচী পালন করেন। এ কর্ম বিরতির কারনে উপজেলার কয়েক হাজার শিশুর হাম রুবেলা টিকা অনিশ্চিত হয়ে পরেছে।জানাগেছে, উপজেলার ১৬ জন হেলথ এ্যাসিসট্যান্ট ও হেলথ ইন্সেপেক্টররা মানব দেহে টিকা দিয়ে থাকেন। কিন্তু তাদের টেকনিক্যাল পদমর্যাদা দেয়া হয়নি। ১৯৯৮ সালের ৬ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাস্থ্য সহকারীদের টেকনিক্যাল পদমর্যাদা ও নিয়োগ বিধি সংশোধনের আস্বাস দেন। কিন্তু আমলাতান্ত্রিক জটিলতার কারনে গত ২২ বছরে টেকনিক্যাল পদমর্যাদা ও নিয়োগবিধি সংশোধন করা হয়নি। টেকনিক্যাল পদমর্যাদা ও নিয়োগ বিধি সংশোধনের দাবীতে তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন কিন্তু তাদের দাবী বাস্তবায়ন হয়নি। টেকনিক্যাল পদমর্যাদা ও নিয়োগ বিধি সংশোধনের দাবীতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচী আন্দোলনের ডাক দেয় বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন। ওই আন্দোলনের ধারাবাহিকতায় রবিবার তালতলী উপজেলার স্বাস্থ্য সহকারী হাম রুবেলা টিকাদান প্রশিক্ষণে অংশ নেননি। রবিবার তারা হাসপাতাল প্রাঙ্গণে অনিদ্দিষ্ট কালের জন্য কর্মবিরতি ও অবস্থান কর্মসূচী পালন শুরু করছেন। তাদের দাবী মানা না হলে আগামী ৫ ডিসেম্বর থেকে ১৭ জানুয়ারী পর্যন্ত হাম রুবেলা টিকাদান কর্মসূচী বর্জনের ঘোষনা দেন তারা। এতে তালতলী উপজেলার উপজেলার প্রায় ২৫ হাজারের মত শিশুর হাম রুবেলা টিকা অনিশ্চিত হয়ে পরেছে।

এ সময়ে স্বাস্থ্য সহকারী দের মধ্যে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য সহকারী আবুল কালাম,সুজন কুমার মিস্ত্রি, শাহীন মাহমুদ সোহেল, পারভীন আক্তার, লামেন তালুকদার,জেসমিন আক্তার, ওমর ফারুক, আবদুল মন্নান,চিনু রানি প্রমুখ। এবং অন্যরা আমতলী উপজেলায় কর্মসুচি পালন করেছে।হেলথ এ্যাসিসট্যান্ট এ্যাসোসিয়েশনের স্বাস্থ্য সহকারী আবুল কালাম জানান, ১৯৯৮ সালের ডিসেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে ঘোষণা, ২০১৮ সালের স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা ও ২০২০ সালের স্বাস্থ্য মন্ত্রীর লিখিত প্রতিশ্রুতির দ্রুত বাস্তাবায়নের দাবী নিয়ে আজ এ কর্মবিরতি পালন করা হচ্ছে। স্বাস্থ্য পরিদর্শক ১১তম গ্রেড, সহকারি স্বাস্থ্য পরিদর্শক ১২তম গ্রেড ও স্বাস্থ্য সহকারিদের ১৩ তম গ্রেড প্রদান করে নিয়োগবিধির সংশোধনসহ বেতন বৈষম্যের অবসান চাই, নয়তো দাবি আদায়ে আগামীতে আরো কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে বলে জানান তিনি ।

Top