চেক প্রতারণায় জাঙ্গালিয়া ইউপি চেয়ারম্যান কাদের ফরাজির বিরুদ্ধে সমন - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই

চেক প্রতারণায় জাঙ্গালিয়া ইউপি চেয়ারম্যান কাদের ফরাজির বিরুদ্ধে সমন


নিজস্ব প্রতিবেদক ঃ মেহেন্দীগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের ফরাজির বিরুদ্ধে চেক প্রতারণা মামলায় সমন জারি করেছে আদালত। ২৯ নভেম্বর রোববার বরিশালের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আনিছুর রহমান এ আদেশ দেন। কাদেরের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন বরিশাল নগরীর আমানতগঞ্জ পীর সাহেব সড়ক এলাকার মৃত্যু মোবারক হোসেনের ছেলে সাজ্জাদ জহির। অভিযোগে তিনি বলেন, অভিযুক্ত কাদের মেহেন্দীগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও একজন প্রতারক।

তিনি ব্যবসায়িক প্রয়োজনে বিভিন্ন সময়ে টাকা ধার নিয়ে ফেরত দেয়ায় তার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক সৃষ্টি হয়। ব্যবসায়িক কাজে টাকার প্রয়োজনে চাহিবামাত্র ফেরত দেয়ার শর্তে ৫ লাখ টাকা ধার নেয়। তার কাছে টাকা ফেরত চাইলে সে গত ৩০ এপ্রিল পাওনা ৫ লাখ টাকার চেক দেয়। চেক নগদায়নের জন্য ২২ সেপ্টেম্বর ব্যাংকে জমা দেয়া হলে তার হিসেব শাখায় পর্যাপ্ত ব্যালেন্স না থাকায় প্রত্যাখ্যাত হয়। গত ৫ অক্টোবর লিগ্যাল নোটিশ দিয়ে টাকা ফেরত চাইলেও তিনি ধার শোধ করেনি।এভাবে মামলা দায়ের হলে কাদেরকে আদালতে হাজির হতে তার বিরুদ্ধে সমন জারি করেন বলে আদালত সূত্র জানায়।

Top