বেতাগী পৌর নির্বাচনে নৌকার মাঝি হলেন গোলাম কবির
এইচ এম সজল মাহামুদ,বেতাগী,বরগুনা:আগামী ২৮ ডিসেম্বর বেতাগী পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনীত একক প্রার্থী হলেন বেতাগী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব এবিএম গোলাম কবির। বরগুনা জেলাধীন, বেতাগী উপজেলা ও পৌর নির্বাচনে এককভাবে নাম বাছাই করে তাদের মতামত সহ কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের কাছে ইতোমধ্যে তালিকা প্রেরণ করা হয়েছে (২৭ নভেম্বর) রোজ শুক্রবার দুপুরে।