স্কুল-কলেজে টিউশন ফি ও পরীক্ষার ফিসহ সকল ফি আদায় বন্ধের দাবি জানানো হয়েছে - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই

স্কুল-কলেজে টিউশন ফি ও পরীক্ষার ফিসহ সকল ফি আদায় বন্ধের দাবি জানানো হয়েছে


এবি সিদ্দীক ভুইয়া,বরিশাল প্রতিনিধি:মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ‘অ্যাসাইনমেন্ট ফি’র নামে জেলার সকল স্কুল-কলেজে টিউশন ফি ও পরীক্ষার ফিসহ সকল ফি আদায় বন্ধের দাবি জানানো হয়েছে।একইসঙ্গে করোনাকালীন সময়ে বিশেষ বরাদ্ধ দিয়ে শিক্ষা সংকট মোকাবেলারও দাবি জানানো হয়।বুধবার (২৫ নভেম্বর) বেলা এগারোটায় নগরের সদররোডে এই মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করা হয়েছে।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন ছাত্রফ্রন্টের জেলা শাখার সভাপতি সাগর দাশ। বক্তব্য রাখেন সংগঠনের অন্যান্য নেতা-কর্মী এবং সাধারণ শিক্ষার্থীরা।সভায় বক্তারা বলেন, জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আড়াই থেকে তিন হাজার টাকা করে শিক্ষার্থীদের কাছ থেকে ‘অ্যাসাইনমেন্ট ফি’র নামে জোরপূর্বক অর্থ আদায় করা হচ্ছে। এমনকি টাকা পরিশোধ করা না হলে এসাইনমেন্ট নেয়া হবে না বলেও হুমকি দেয়া হচ্ছে।বক্তারা এসময় শিক্ষার্থীদের কাছ থেকে নেয়া টাকা ফেরত দেওয়াসহ ফি আদায় বন্ধ ও মওকুফের দাবি করেন। সবশেষে নগরীতে মিছিল বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করা হয়।

Top