বরিশালে ভোক্তা অধিকার সংরক্ষণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই

বরিশালে ভোক্তা অধিকার সংরক্ষণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে


এবি সিদ্দীক ভুইয়া,বরিশাল প্রতিনিধি:ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ বাস্তবায়নের লক্ষ্যে বরিশালে ভোক্তা অধিকার সংরক্ষণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।বরিশাল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহযোগিতায় জেলা প্রশাসন বুধবার (২৫ নভেম্বর) সকালে এই সেমিনারের আয়োজন করে।জেলা প্রশাসনের হলরুমে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।বরিশাল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপ-পরিচালক খোন্দকার আনোয়ার হোসেনের সভাপতিত্বে সেমিনারে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তৌহিদুজ্জামান পাভেল, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক শাহ সোয়াইব হোসাইন, জেলা ক্যাবের সভাপতি রণজিৎ দত্ত, ব্যবসায়ী প্রতিনিধি, বিভিন্ন এনজিও প্রতিনিধিসহ স্থানীয় পর্যায়ের অংশীদাররা অংশ নেন।

সেমিনারে অতিথিরা বলেন, স্থানীয় পর্যায়ে ভোক্তার অধিকারের দিকে খেয়াল রাখতে হবে। ভোক্তারা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সে লক্ষ্যে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের অভিযান এবং ভ্রাম্যমাণ আদালতের নজরদারি বাড়াতে হবে। ভোক্তার স্বার্থের দিকে খেয়াল রেখে সকল পণ্য উৎপাদন ও বাজারজাত করতে হবে। এছাড়া সেবাদানকারী সংস্থাগুলোকে ভোক্তার স্বার্থ অক্ষুণ্ণ রাখার আহ্বান জানানো হয় সেমিনারে।

Top