বরগুনায় দুগ্রুপের সংঘর্ষে গুরুতর আহত- ১০ - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই

বরগুনায় দুগ্রুপের সংঘর্ষে গুরুতর আহত- ১০


মল্লিক মো জামাল ,বরগুনা প্রতিনিধি:বরগুনা সদর উপজেলার ৫নং আয়লাপাতাকাটা ইউনিয়নের, ৭নং ওয়ার্ডের, লাঙ্গলকাটাগ্রামে আদালতে মামলা-চলাকালীন বিচার বিভাগীয় চুরান্ত রায় কে অমান্য করে দু'পক্ষের মুখোমুখি সংঘর্ষে গুরুতর ১০ জন আহতহয়েছে। এর মধ্যে দুজন আশঙ্কাজনক থাকায় তাদেরকে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল হাসপাতলে রেফারকরেছে।ঘটনাস্থলে গিয়ে দু'পক্ষের মধ্য থেকে জানা যায়, নাঙ্গলকোটে গ্রামের স্বঘোষিত পিতা-পুত্র শমসের হাওলাদার,সেলিম, সিদ্দিক ও খোকন নিজের পৈত্রিক জমি দাবি করে গাছ লাগালে দ্বিতীয় পক্ষ কোর্টে মামলা চলাকালীনচূড়ান্ত রায়কে উপেক্ষা করে গাছ লাগালে মাহফুজা বেগম,, আঃ সোবহান,  মোঃ জাফর, সাব্বির, সকিনা বেগমবাঁধা দিলে কথা কাটাকাটি হয় একপর্যায়ে দুপক্ষের তুমুল সংঘর্ষে ১০জন গুরুতর আহত হয়। পরে স্বজনরাতাদেরকে বরগুনা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। তাদের মধ্যে কহিনুর বেগমের মাথায় গুরুতর জখমহওয়ায় তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল হাসপাতালে রেফার করেন বরগুনা সদর হাসপাতালের কর্তব্যরতচিকিৎসক।

সেলিম বলেন, আমরা আমাদের জমিতে গাছ লাগাতে গেলে সোবাহান ও তার ভাই জাফর এবং তাদেরসহযোগীদের নিয়ে আমাদের ওপর হামলা চালায় । ধারালো অস্ত্র দিয়ে আমাদেরকে আঘাত করায় আমাদেরগুরুতর জখম হয় আমরা এদের বিচার চাই।সোবাহান বলেন, জমি নিয়ে মামলা চলছে আদালতে মামলা রায় হওয়ার আগেই , শামসের ও তার ছেলে সহঅনেকেই আমাদের বাড়ির সামনের দরজায় আটকিয়ে গাছ লাগাতে এলে আমরা বাধা দেই একপর্যায়ে তাদেরহাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে আমাদেরকে আঘাত করে। এতে আমাদের অনেকেই গুরুতর আহত হয়।বরগুনার সদর থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম জানান, এ বিষয়ে থানায় এখনো কোনো অভিযোগ
পায়নি অভিযোগ পেলে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Top