আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে বরিশালে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে বরিশালে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে


এবি সিদ্দীক ভুইয়া,বরিশাল প্রতিনিধি:আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে বরিশালে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রশাসনকে আরও কঠোরভাবে তাদের দায়িত্ব পালন করার জন্য আহ্বান জানানো হয়।বুধবার (২৫ নভেম্বর) সকালে নগরের সদররোডে ‘সম্মিলিত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উদযাপন পরিষদ’ এ কর্মসূচি পালন করে। এতে সভাপতিত্ব করেন সচেতন নাগরিক কমিটির (সনাক) জেলা সভাপতি অধ্যাপক শাহ সাজেদা।কর্মসূচিতে বক্তারা বলেন, দেশে নারী নির্যাতন প্রতিরোধে বিভিন্ন আইন থাকলেও নারী নির্যাতনকারীদের নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। তাই সরকারের উচিত প্রশাসনকে আরও কঠোরভাবে তাদের দায়িত্ব পালন করার নির্দেশনা দেওয়া। নিজ নিজ এলাকায় সকলকে স্বোচ্চার হয়ে পরিবার ও এলাকাবাসীকেও সচেতন হতে হবে এ বিষয়ে।

মানববন্ধনে এসময় উপস্থিত ছিলেন উন্নয়ন সংগঠক আভাসের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল, তরুন প্রজন্মে’র দিপ্তি নাদিয়া বালা, রান’র নির্বাহী পরিচালক রফিকুল আলম, উন্নয়ন সংগঠক জাহানারা বেগম স্বপ্না, সাধনা বেপারী, লিংকন বাড়ৈ, কাজী নওশাদ, ফেরদৌসি বেগম মিলি, বিসিসি’র সংরক্ষিত কাউন্সিলর কহিনুর বেগম, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান রেহানা বেগম প্রমুখ। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের নিকট স্মারক লিপি প্রদান করা হয়।

Top