করোনা ভাইরাস মোকাবিলায় মানুষকে সচেতন করতে দেওয়ালে গ্রাফিতি আঁকার উদ্যোগ নিয়েছে একদল উদ্যমী কিশোর - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই

করোনা ভাইরাস মোকাবিলায় মানুষকে সচেতন করতে দেওয়ালে গ্রাফিতি আঁকার উদ্যোগ নিয়েছে একদল উদ্যমী কিশোর


এবি সিদ্দীক ভুইয়া,বরিশাল প্রতিনিধি:করোনা ভাইরাস মোকাবিলায় মানুষকে সচেতন করতে দেওয়ালে গ্রাফিতি আঁকার উদ্যোগ নিয়েছে একদল উদ্যমী কিশোর।বুধবার (২৫ নভেম্বর) দুপুরে লাল-সবুজ সোসাইটির উদ্যোগে নগরীর বঙ্গবন্ধু উদ্যানে গ্রাফিতি অংকন করে ওই কিশোররা।লাল-সবুজ সোসাইটি বরিশালের সভাপতি অনিন্দ্য বসাক বলেন, মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবিলায় জনগণকে সচেতন করা দরকার। বিশেষ করে মাস্ক পরার বিষয়টি এখন বেশি গুরুত্বপূর্ণ। এ বিষয়ে জনসাধারণকে সচেতন করে তুলতে দেওয়ালচিত্র/গ্রাফিতি আঁকার উদ্যোগ নিয়েছি আমরা। বঙ্গবন্ধু উদ্যান থেকে এর শুরু হয়েছে। পর্যায়ক্রমে নগরীর আরও বিভিন্ন স্থানে এ বিষয়ক আরও দেওয়ালচিত্র আঁকা হবে লাল-সবুজ সোসাইটির উদ্যোগে।

মানুষকে সচেতন করতে গ্রাফিতির আরেক উদ্যোক্তা তাহসিন উদ্দিন জানান,করোনার প্রাদুর্ভাব বেড়ে চললেও অনেক মানুষ এখনও মাস্ক পরছেন না অসচেতনতার কারণে। আর সেসব মানুষকে সচেতন করতেই আমরা এই উদ্যোগ নিয়েছি। বঙ্গবন্ধু উদ্যান থেকে আমরা আমাদের কার্যক্রম শুরু করেছি। এরপর নগরীর লঞ্চঘাট, রুপাতলী, নথুল্লাবাদ, ভাটিখানা, আমতলা বিজয় বিহঙ্গ ও বটতলাসহ মোট ১০টি স্পটে গ্রাফিতি করা হবে।

Top