বেনাপোলে ফুটপাতে শীতের পিঠা বিক্রির ধুম পড়েছে - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই

বেনাপোলে ফুটপাতে শীতের পিঠা বিক্রির ধুম পড়েছে


মোঃ সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল বাজারের ফুটপাতে বিক্রি হচ্ছে হরেক রকমের পিঠা।সন্ধ্যা হলে ফুটপাতের প্রতিটি দোকানেই পড়ে পিঠা বিক্রির ধুমৃ।শীতের টানা তিন মাস চলবে পিঠা বিক্রি। এসকল পিঠার সাথে থাকছে বিভিন্ন রকমের ভর্তা ও সরষে বাটা।সরেজমিনে বেনাপোল বাজার এলাকা ঘুরে দেখা গেছে ফুটপাতের বিভিন্ন জায়গায় বসেছে চিতই,ভাপা,তেলের পিঠা। ফুটপাতে বসে পিঠা যেমন খাচ্ছে তেমনই প্যাকেটে ভরে গরম পিঠা নিয়ে যাচ্ছে বাড়িতে। শীত মানেই পিঠা। আর এই পিঠার স্বাদ নিতে ফুটপাতে শত শত মানুষ। বর্তমানে বেনাপোল পৌর এলাকার বিভিন্ন স্থানে এখন চিতই ও ভাপাসহ শীতকালীন পিঠা বিক্রির ধুম পড়েছে।

বেনাপোলের পিঠা বিক্রেতা নাজমুল বলেন, শীতের তিন মাস আমরা বিভিন্ন রকম পিঠা বিক্রি করি।প্রতি পিস পিঠা ৩টাকা।প্রতিদিন ১৫শ থেকে ১৮শ টাকার মত পিঠা বিক্রি হয়।শীত যত বেশি পড়বে পিঠাও বেশি বিক্রি হবে।ক্রেতাদের সামলাতে হিমশিম খেতে হচ্ছে তাকে।তবে অন্য পিঠার চেয়ে ভাপা ও চিতই পিঠার চাহিদা একটু বেশি। শুধু শীতে পিঠা বিক্রি করি। আর গরমে অন্যান্য খাবার বিক্রি করে সংসার চালায় আমি।মোঃ মুুকুল হোসেন নামে একজন পিঠা খেতে খেতে বলেন, শীতের সময় বাজারে সহজেই সকল পিঠা পাওয়া যায়। এই ঠান্ডায় গরম গরম পিঠার স্বাদ নিতে খুবই ভালো লাগছে। বন্ধুদের সঙ্গে একত্র হয়ে পিঠা খেতে ভালো লাগে। ব্যস্ততার কারণে বাড়িতে পিঠা খাওয়ার সময় না পাওয়ায় বাজারে এসে নানা ধরণের পিঠা কিনে স্বাদ নেওয়ার চেষ্টা করছি।

Top