বরিশালে চলছে গৃহবাজ কবুতর উড়ানোর প্রতিযোগিতা ‘হাজী হাই ফ্লাইয়ার টুর্নামেন্ট-২০১৯ ও ২০২০ - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই

বরিশালে চলছে গৃহবাজ কবুতর উড়ানোর প্রতিযোগিতা ‘হাজী হাই ফ্লাইয়ার টুর্নামেন্ট-২০১৯ ও ২০২০


এবি সিদ্দীক ভুইয়া,বরিশাল প্রতিনিধি:বরিশালে চলছে গৃহবাজ কবুতর উড়ানোর প্রতিযোগিতা ‘হাজী হাই ফ্লাইয়ার টুর্নামেন্ট-২০১৯ ও ২০২০।এবারের প্রতিযোগিতায় এরইমধ্যে একটানা ৯ ঘণ্টা ৫৮ মিনিট কবুতর আকাশে উড়িয়ে রেকর্ড গড়েছেন ‘পায়রামানব’ খ্যাত সৈয়দ রেজাউল কবির।করোনা ভাইরাসের কারণে টানা প্রায় ৬ মাসের মতো বন্ধ থাকার পরেও হাজী হাই ফ্লাইয়ার পিজিয়ন ক্লাবের আয়োজনে প্রতিযোগিতা পুনরায় শুরু হওয়ায় কবুতরপ্রেমীদের মধ্যে শুরু হয়েছে নতুন উদ্দীপনা।টুর্নামেন্টের আয়োজক ও হাজী হাই ফ্লাইয়ার পিজিয়ন ক্লাবের প্রতিষ্ঠাতা হাজী সোহেল জানান, গত ৪ থেকে ৫ বছর ধরে বরিশালে কবতুর উড়ানোর এ প্রতিযোগিতার আয়োজন করে আসছেন তিনি। তবে ২০১৮ সাল থেকে প্রতিষ্ঠিত ক্লাবের ব্যানারে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে। চলতি বছরের গত ফেব্রুয়ারিতে এ বছরের টুর্নামেন্টের শুরু হয়। তবে করোনা প্রকোপের আগে ৬ মাসব্যাপী এই প্রতিযোগিতা শুরু হলেও সংক্রমণের আশঙ্কায় মাঝপথে প্রতিযোগিতা বন্ধ ছিলো। এরপর পুনরায় গত ৬ নভেম্বর থেকে স্বাস্থ্যবিধি মেনে ফের শুরু হয়েছে প্রতিযোগিতার কার্যক্রম।

মঙ্গলবার (২৪ নভেম্বর) পর্যন্ত টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন করা ৩৫ জনের মধ্যে ১৪ থেকে ১৫ জনের কবুতর উড়ানো প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।আগামী ১৬ ডিসেম্বর প্রতিযোগিতা সম্পন্ন হবে জানিয়েছেন টুর্নামেন্টের আয়োজক হাজী সোহেল।তিনি জানান, তরুণ প্রজন্ম কবুতর পালন করলে মাদক, ইন্টারনেট ও বখাটেপনা থেকে দূরে থাকবে। তাই কবুতর পালনে জনগণকে উৎসাহিত করতে তারা বরিশাল বিভাগব্যাপী গৃহবাজ কবুতর উড়ানোর টুর্নামেন্টের আয়োজন করেছেন। তাদের নিজস্ব পর্যবেক্ষকরা প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন। পরিণত বয়স এবং বাচ্চা কবুতর উড়ানোর দুই ধরনের ইভেন্টে অংশ নিচ্ছেন প্রতিযোগীরা।তিনি জানান, এই পর্যন্ত ৯ ঘণ্টা ৫৮ মিনিট একটানা কবুতর উড়িয়ে র‌্যাংকিয়ে এগিয়ে রয়েছেন বরিশাল নগরের সদর রোডের ‘পায়রামান ‘ খ্যাত সৈয়দ রেজাউল কবির। সদর রোডের অভিরুচি সিনেমা হলের ভবনের ছাদে গত মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৭টা ২৭মিনিট থেকে বিকেল ৫টা ২৫ মিনিট পর্যন্ত একটানা ৯ ঘণ্টা ৫৮ মিনিট কবুতর উড়িয়ে আলোড়ন সৃষ্টি করেন রেজাউল।এছাড়া পোর্ট রোডের ইলিশ ভবনের ছাদে সকাল ৬টা ৪৩ মিনিট থেকে দুপুর ১২টা ৪০ মিনিট পর্যন্ত একটানা ৫ ঘণ্টা ৫৭ মিনিট কবুতর উড়িয়ে র‌্যাংকিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন ফারহান হাসান। ৪ ঘণ্টা ১৩ মিনিট কবুতর উড়িয়ে যুগ্মভাবে তৃতীয় স্থানে রয়েছেন মো. মনির হোসেন ও মো. মোস্তফা।পরিণত বয়সের কবুতর উড়ানো প্রতিযোগিতার শীর্ষে থাকা প্রতিযোগীকে পুরস্কার দেওয়া হবে নগদ ১০ হাজার টাকা এবং ট্রাফি।এছাড়া বাচ্চা কবুতর উড়ানো প্রতিযোগিতার শীর্ষে থাকা প্রতিযোগীকে দেওয়া হবে স্বর্ণের রিং (আংটি) এবং ট্রফি। আর বাচ্চা কবুতরের এ উপহারটি বাজার রোডের বিশিষ্ট ব্যবসায়ী ও কবতুরপ্রেমী সম্রাটের পক্ষ থেকে দেওয়া হবে বলেও জানান আয়োজকরা।

Top