বরিশালে গোয়েন্দা পুলিশের পৃথক অভিযানে ১২০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই

বরিশালে গোয়েন্দা পুলিশের পৃথক অভিযানে ১২০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে


এবি সিদ্দীক ভুইয়া,বরিশাল প্রতিনিধি:বরিশালে গোয়েন্দা পুলিশের পৃথক অভিযানে ১২০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।এসময় নারী সহ ছয় জনকে আটক করা হয়েছে।মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।সেখান থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৩ নভেম্বর) গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক বিপ্লব মিস্ত্রির নেতৃত্বে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

এসময় কাশিপুরের মগরপাড়া এলাকা থেকে চম্পা বেগমকে ৮০০ পিস, আমানতগঞ্জের ইসলামিয়া কলেজের সামনে থেকে রুম্মনকে সাত পিস, শফিককে ২০ পিস, রফিককে ৩০ পিস এবং পলাশপুর পিকনিক স্পটের সামনে থেকে মুরাদকে ৩০ পিস ও কামরুলকে ৩১৩ পিস ইয়াবা সহ আটক করা হয়।আটকদের বিরুদ্ধে স্ব স্ব থানা এলাকায় মামলা দায়ের করা হয়েছে।অভিযানে গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক মো. মহিউদ্দিন ও খাইরুল আলম উপস্থিত ছিলেন।

Top