স্মৃতির পাতায় স্বনামধন্য আইনজীবী সাংবাদিক আব্দুল কাইয়ুম - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই

স্মৃতির পাতায় স্বনামধন্য আইনজীবী সাংবাদিক আব্দুল কাইয়ুম


আহমেদ জালাল : স্মৃতির পাতায় স্বনামধন্য আইনজীবী সাংবাদিক আব্দুল কাইয়ুম এর মেয়ের জন্মদিনের স্মৃতিচারণের দৃশ্য। ঘনিষ্ঠজন,সহকর্মী,স্বজন,শুভাকাঙ্খিদের মাঝে যেন চোখের জলে স্মৃতিচারণে কত যে স্মৃতি! অনুষ্ঠানে উপস্থিত স্বনামধন্য আইনজীবী সাংবাদিক আব্দুল কাইয়ুম’র পাশে ৭১’র মুখপত্র ‘দৈনিক বিপ্লবী বাংলাদেশ’ এর প্রকাশক ও সম্পাদক,খ্যাতনামা সাংবাদিক,বীর মুক্তিযোদ্ধা নূরুল আলম ফরিদ এবং বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক নজরুল ইসলাম চুন্নু। আরেক ছবিতে দেখা যাচ্ছে অপর এক অনুষ্ঠানে বক্তব্য রাখছেন এডভোকেট আবদুল কাইয়ুম। তাঁর পাশে খ্যাতনামা সাংবাদিক,বীর মুক্তিযোদ্ধা নূরুল আলম ফরিদ এবং বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক নজরুল ইসলাম চুন্নু। এরকম অনেক স্মৃতিই ঘনিষ্ঠজনদের অশ্রুসিক্ত করে তোলে। যা খুবই বেদনার। মর্মাহত।

প্রসঙ্গত : বর্ণাঢ্য জীবনের অধিকারী বাংলাদেশ সুর্প্রীম কোর্টের সিনিয়র এডভোকেট আবদুল কাইয়ুম ২২ নভেম্বর (০৭ অগ্রহায়ন, ১৪২৭) রোববার দুপুর ১টায় মিনিটে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন। ‘আব্দুল কাইউম ১৯৭৬ থেকে ১৯৯০ সন পর্যন্ত বরিশাল প্রেসক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তৎকালীন সময় তিনি ডেইলী অবজার্ভার পত্রিকায় সাংবাদিকতা করতেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। ২২ নভেম্বর রোববার বাদ আছর সুপ্রিম কোর্ট মাজার মসজিদে প্রথম ও মিরপুর শহীদ বুদ্ধিজীবি কবরস্থানে দ্বিতীয় নামাজে জানাজা শেষে সেখানেই তাঁর দাফন সম্পন্ন করা হয়েছে। ৭১ এর মুখপত্র ‘দৈনিক বিপ্লবী বাংলাদেশ’ পত্রিকার প্রকাশক ও সম্পাদক বিশিষ্ঠ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা নূরুল আলম ফরিদ বলেন, এ্যাডভোকেট আবদুল কাইয়ুম যেমন স্বনামধন্য আইনজীবী তমনি প্রথিতযশা সাংবাদিক ছিলেন।

Top