বরিশালে শালুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে দুর্নীতির অভিযোগে মামলা - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই

বরিশালে শালুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে দুর্নীতির অভিযোগে মামলা


নিজস্ব প্রতিবেদক :বরিশালে শালুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। বরিশাল বিজ্ঞ সদর সহকারী জজ আদালতে মিজানুররহমান(মিজান),মৌসুমী আক্তার শিমু,আফতাব জাহান জবা, মো: কামাল হাওলাদার বাদী হয়ে মামলাটি দায়ের করেন।মামলার বিবাদীরা হলো বুখাইনগর শালুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক,চরমেনাই রাজারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুল করিম খান, সহকারী শিক্ষা অফিসার, উপজেলা শিক্ষা অফিসার,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার,বিভাগীয় উপ পরিচালক প্রাথমিক শিক্ষা। বাদী পক্ষে মামলাটি পরিচালনা করছেন এ্যাড, আজাদ রহমান।

অভিযোগে বলা হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জারিকৃত প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি প্রজ্ঞাপন/নীতিমালা অনুযায়ী সকাল ১০টা বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন গ্রহন চলার কথা। কিন্তু চলতি বছরের গত ১৬ নভেম্বর ৩৫নং শালুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সদস্য প্রার্থী নির্বাচন কার্যক্রম ভোট ১০টায় শুরু হলেও একজনের ভোট অন্যজন দেয়ার অভিযোগ ওঠে। এবং বিভিন্ন অনিয়মের মধ্যে ভোট চললেও অনেক ভােটাররা উপস্থিত হলও দুপুর ১ টা থেকে কােন ভোটার তাদের ভােট প্রয়োগ করতে পারেনি। কারণ জিজ্ঞাসা করলে প্রিজাইডিং অফিসার ও স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জানান যে তাদের ব্যালট পেপার শেষ হয়ে গেছে। পরবর্তীতে ভৈাটাররা ব্যালট শেষ হওয়ার কথা জানতে পেরে সকল ভোটারা স্থানত্যাগ করে। অত:পার উপজেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি অবহিত করা হয়। প্রার্থীদের অভিযোগ ভোটাররা তাদের ভোট সঠিকভাবে প্রয়োগ করতে পারেনি। প্রশ্নবিদ্ধ নির্বাচন বয়কট করে নতুন তফসিল ঘোষণা করে পূণরায় নির্বাচনের দাবী তোলা হয়।

Top