চাঁদপুরায় চালের ডিলার শাহিন বেপরোয়া রেশনিং কার্ডের চাল ! বিতরনে অনিয়ম ♦ ২৬/২৭ কেজি বিতরনের অভিযোগ ♦ গনমাধ্যম কর্মীদের তথ্য সংগ্রহে বাধা
স্টাফ রিপোর্টার:বরিশাল সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়নের ডিলার মোঃ শাহিন হাওলাদারের বিরুদ্বে – সরকার নির্ধারিত মূল্যে (১০ টাকা কেজি) চাল বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন উন্নয়নমূলক প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে বর্তমান সরকার হতদরিদ্রদের মাঝে ১০ টাকা মূল্যে চাল বিতরণের কর্মসূচি হাতে নিয়েছেন। এই লক্ষ্য অর্জনে হতদরিদ্রদের মাঝে রেশনিং কার্ড বিতরণ করেছেন। সরেজমিন তদন্ত করে দেখা গেছে, ট্যাগ অফিসারের অনুপস্তিতিতে চাল বিতরন করছেন ডিলার মোঃ শাহিন হাওলাদার। দেখাগেছে সেলাই করা ৩০ কেজির বস্তা ভেঙ্গে ৩০ কেজির স্হলে ২৬ কেজি করে চাল বিতরন করেন। নাম না প্রকাশ করা শর্তে চাল নিতে এসে কয়েক জন কার্ডধারি বলেন, আমাদের ৩০ কেজির সেলাই করা বস্তা না দিয়ে ২৬/২৭ কেজি করে চাল দিয়েছেন শাহিন হাওলাদার। সংবাদকর্মীরা চাল বিতরনের অনিয়ম ক্যামেরায় ধারন করলে অসাধু ডিলার শাহিন হাওলাদার এক সাংবাদিককে বলেন, তোমরা কেনো আসছো, তোমাদের ভিডিও করার অধিকার কে দেছে, তোমরা এখানে আসো কেনো এসব কথা বলে সংবাদকর্মীদের তথ্য সংগ্রহে বাধা দেন শাহিন হাওলাদার। এদিকে হঠাৎ করে দেখা মেলে দায়িত্বরত ট্যাগ অফিসারের সাথে। তিনি অনেক দুর থেকে হেটে আসছিলেন, হঠাৎ সংবাদকর্মীদের ক্যামেরায় বন্দি হন তিনি। কোথায় গেছিলেন জানতে চাইলে তিনি বলেন, হিজলতলা গিয়েছিলাম। ডিলার কার্ডধারিদের চাল কম দেয় কিনা জানতে চাইলে তিনি বলেন, না কম দেয়না। কিন্তু সেখানে সেলাই করা বস্তা খুলে চাল দিতে দেখা গেছে। কেনো সেলাই করা বস্তা কার্ডধারিদের দেয়া হয়না জানতে চাইলে তিনি (ট্যাগ অফিসার) বলেন, আমি কি বলবো বলেন – ডিলার বস্তা ভেঙ্গে চাল দেয় এখানে আমার কি করার আছে।
এদিকে এক ইউপি সদস্য অভিযোগ করেন, তাদের প্রদত্ত তালিকা অনুযায়ী কার্ড বিতরণ করা হয়নি। এই চাল বিতরণের সময় অনিয়মের সুযোগ গ্রহণ করেছে অনেক ডিলার। এমনকি মাপে কম দিয়ে এসব চাল আত্মসাৎ করছে তারা। সুশিল সমাজ ও এলাকাবাসি বলেন, প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি হতদরিদ্রদের ১০ টাকায় চাল বিতরনের কার্যক্রমকে এসব অসাধু ডিলার, চেয়ারম্যান, সচিব ও ট্যাগ কর্মকর্তারা মাটির সাথে ম্ল্যান করে দিচ্ছে। দেশে অনেক দূর্ণীতি দেখেছি কিন্তু সব দূর্ণীতিকে হার মানিয়েছে চালের ডিলারগন। আমাদের দেশনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দাবী সরেজমিনে বিজ্ঞ ন্যয় ঊর্ধ্বতন কর্মকর্তা দ্বারা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী জানান। সদর উপজেলা ফুড ইন্সপেক্টর বলেন, বিষয়টি আমার উর্ধতন কর্মকর্তাদের জানাবো এবং প্রয়োজনীয় ব্যাবস্হা নেবো। সেলাই করা বস্তা খুলে চাল দেওয়া যায় কিনা জানতে চাইলে তিনি বলেন, ৩০ কেজির বস্তা ভেঙ্গে দেওয়ার কোনো নিয়ম নেই। এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কে ফোন করলে এ রিপোর্ট লেখা পর্যন্ত তার ফোন ব্যাস্ত পাওয়া যায়।