চাঁদপুরা ইউনিয়নের ৫ নং বিট পুলিশিং কার্যালয় উদ্ভোধন - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই

চাঁদপুরা ইউনিয়নের ৫ নং বিট পুলিশিং কার্যালয় উদ্ভোধন


স্টাফ রিপোর্টার:পায়ে হেঁটে বাড়ির পাশে বিট পুলিশিং কার্যালয়ে যাই, বিনা খরচায় অনায়াসে পুলিশি সেবা পাই’- এই স্লোগান নিয়ে (২১শে নভেম্বর) বেলা ১১টায় বন্দর থানাধীন ০৮ নং চাঁদপুরা ইউনিয়নের ৪,৫ ও ৬ নং ওয়ার্ড নিয়ে গঠিত ৫ নং বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বন্দর থানার সাহেবেরহাটের মুন্সীর স্টলরুমে আলোচনা সভার পূর্বে প্রধান অতিথি বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধন করেন।উদ্বোধনী ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন তালুকদার। উক্ত আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (এ.সি), বন্দর থানা শারমিন সুলতানা রাখী। বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন, চরপত্তনিয়া ওয়ার্ড মেম্বর মোঃ নুর হোসেন খাঁন, চরপত্তনিয়া ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোজাম্মেল হোসেন খাঁন সবুজ, মুক্তিযোদ্ধা মোকলেচুর রহমান, সাবেক সভাপতি মোঃ আব্দুর রব মুন্সি, চাঁদপুরা মহিলা লীগের সভানেত্রী মঞ্জু বেগম, সদর উপজেলা ছাত্রলীগ নেতা মোঃ রেদওয়ান শাওন , সংরক্ষিত ইউপি সদস্য (৪,৫,৬) নিরু বেগমসহ স্হানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্তিত ছিলেন।

Top