বরিশাল মেডিকেল জার্নালিস্ট এসোসিয়েশনের কমিটি গঠন - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই

বরিশাল মেডিকেল জার্নালিস্ট এসোসিয়েশনের কমিটি গঠন


রফিকুল ইসলাম: বরিশাল মেডিকেল জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন হয়েছে।নির্বাচনে দৈনিক কীর্তনখোলার সিনিয়র রিপোর্টার খান আব্বাস সভাপতি এবং দৈনিক আজকের বরিশালের বার্তা সম্পাদক আমিনুল শাহীনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।এছাড়া সিনিয়র সহ-সভাপতি দৈনিক শাহনামা পত্রিকার রিপোর্টার বিপ্লব আহমেদ, সহ-সভাপতি একুশের আলোর সম্পাদক জিএম খালেদ সহ-সভাপতি পদে বরিশালের আলোর বার্তা সম্পাদক আসাদুজ্জামান মুরাদ কে করা হয়।সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক পদে বরিশাল বাণীর বার্তা প্রধান এম এস আই লিমন, দৈনিক বরিশাল বার্তা যুগ্ম বার্তা সম্পাদক শাহাদাত তালুকদার।সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক ন্যায়-অন্যায়ের বার্তা সম্পাদক রিয়াজ পাটওয়ারী, সহ-সাংগঠনিক সম্পাদক দৈনিক দক্ষিণের মুখের রিপোর্টার খলিফা মাইনুল,দপ্তর সম্পাদক পদে দৈনিক সংবাদ সকালের স্টাফ রিপোর্টার কাজী জাহিদ,অর্থ সম্পাদক দৈনিক ভোরের অঙ্গীকারের বার্তা সম্পাদক এম আর মন্টু, ক্রীড়া ও প্রচার সম্পাদক পদে দৈনিক সত্য সংবাদ-এর বার্তা সম্পাদক এম আর শুভ কে নির্বাচিত করা হয়।

সংগঠনের কার্যকারী নির্বাহী সদস্য হিসেবে দৈনিক যায়যায়দিনের বরিশাল ব্যুরো প্রধান আরিফুর রহমান,দৈনিক আমাদের সময়ের বরিশাল ব্যুরো চীফ আল মামুন,দৈনিক দখিনের সময়ের যুগ্ম বার্তা সম্পাদক মামুনু-অর-রশিদ,দৈনিক দক্ষিণ অঞ্চলের সিনিয়র স্টাফ রিপোর্টার সাইফুল ইসলাম,একুশের আলোর রিপোর্টার একরামুল হক পিকু নির্বাচিত হয়।শুক্রবার দুপুর আড়াইটায় কীর্তনখোলা তীরে সকল সদস্যদের উপস্থিতিতে সাধারণ সভায় কণ্ঠভোটে নির্বাচন সম্পন্ন হয়।নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেনএকুশের আলোর সহ সম্পাদক জিএম খালেদ দৈনিক যায়যায়দিনের ব্যুরোচীফ আরিফুর রহমান দৈনিক আমাদের সময়ের ব্যুরো প্রধান আল মামুন এবং দৈনিক দখিনের সময়ের যুগ্ম বার্তা সম্পাদক মামুন-অর-রশিদ।

Top