বরিশালে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই

বরিশালে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২


আবুবকর সিদ্দীক,বরিশাল প্রতিনিধি:বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন।শুক্রবার (২০ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের গরুর হাট এলাকায় ও দুপুর ২টার দিকে উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের বিসমিল্লাহ বাজারের মুন্সী বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- পটুয়াখালীর লেবুখালী এলাকার মোশাররফ হোসেন খানের ছেলে মাছুম ও বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের আউলিয়াপুর এলাকার আবুল আলী আকনের ছেলে মুনসুর আকন।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান,দুপুরে বরগুনা থেকে বরিশালের দিকে আসছিল অনামিকা পরিবহনের একটি বাস। পথে মুন্সী বাড়ি এলাকায় পৌঁছালে বাকেরগঞ্জ থেকে পটুয়াখালীর মির্জাগঞ্জগামী একটি মোটরসাইকেলের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক মাছুমের মৃত্যু হয়। এ সময় আহত হন মোটরসাইকেলের আরও দুই আরোহী।আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওই হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, এ ঘটনায় বাসটি জব্দ করার পাশাপাশি এর চালক ও হেলপারকে আটক করা হয়েছে।অপরদিকে বরিশাল-টু-পটুয়াখালী সড়কের বাকেরগঞ্জ উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের গরুর হাট এলাকায় মাইক্রোবাসচাপায় মুনসুর আকন নামে এক অটোচালক নিহত হয়েছেন।বেলা ১১টার দিকে দুর্ঘটনা ঘটলেও বিকেল ৪টায় চিকিৎসাধীন অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

Top