বেনাপোলে ২২ বোতল মদ সহ পণ্য বোঝায় ভারতীয় ট্রাক আটক - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই

বেনাপোলে ২২ বোতল মদ সহ পণ্য বোঝায় ভারতীয় ট্রাক আটক


মোঃ সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে ভারত থেকে আমদানিকৃত পণ্যের সাথে ২২ বোতল বিদেশী মদ থাকায় একটি ভারতীয় ট্রাক আটক করেছে কাস্টমস ও বিজিবি।বুধবার (১৮ নভেম্বর) রাতে বেনাপোল পোর্ট থানাধীন ৩ নং গেডের সামনে থেকে ২২ বোতল মদসহ ট্রাকটি আটক করা হয়েছে।কাস্টমস সুত্রে জানা যায়, বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে আমদানিকৃত বিভিন্ন প্রকার কসমেটিক ও মেশিনারি পণ্যের সাথে মাদক আসছে,এমন গোপন সংবাদের ভিত্তিতে একটি ভারতীয় ট্রাক (ডব্লিউবি ৭৮-১৭৫০) আটক করা হয়েছে। পরে ওই ট্রাকটি তল্লাশি করে ২২ বোতল ভারতীয় মদ পাওয়া গেছে। গাড়ি থেকে ২২ বোতল মদ পাওয়ার পর ট্রাকটি কাস্টমসে হাউজে নেওয়া হয়েছে।

এদিকে স্থানীয় সুত্রে জানা যায়, ভারতীয় ট্রাকটিতে ৬ কনসারমেন্ট আমদানিকৃত পণ্য ছিল। যার ৫ কনসারমেন্ট ৯ নং শেডে নামানো হয়। পরে অন্য চালানটি ৪০ নং শেডে নামানোর উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল। কাস্টমস ও বিজিবি যৌথভাবে ট্রাকটি ৩ নং গেডের সামনে থেকে আটক করা হয়।

Top