মির্জাগঞ্জে প্রধান শিক্ষকের কান্ড\ ছাত্রকে পিটিয়ে আহত - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই

মির্জাগঞ্জে প্রধান শিক্ষকের কান্ড\ ছাত্রকে পিটিয়ে আহত


মির্জাগঞ্জ(পটুয়াখালী)প্রতিনিধি:পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়েরএক পঞ্চম শ্রেনীর ছাত্র এম এইচ সফিন(১০) প্রাইভেট ক্লাশে কথা বলার অপরাধেপিটিয়ে আহত করেছে প্রধান শিক্ষক। সে উপজেলার সুবিদখালী গ্রামের মো.মেহেদী হাসান মাসুম মোল্লার ছেলে। এব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.মনিরুজ্জামান মামুনের বিরুদ্ধে আহত ছাত্রের পিতা সুষ্ঠু বিচারের দাবীতে গতমঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।অভিযোগের ভিত্তিত্বে গতকাল বুধবার প্রধান শিক্ষককে কারন দর্শণের নোটিশপ্রাদান করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার। অভিযোগে জানাযায়, করোনাপরিস্থিতিতে সরকারের নির্দেশনা মোতাবেক সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেওবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান মামুন শিক্ষার্থীদের প্রাইভেটের জন্যচাপ প্রয়োগ করেন। তার কাছে প্রাইভেট না পড়লে সমাপনী পরীক্ষায় ফেল করিয়েদেওয়ার কথা বলেন। সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে তাঁর কাছে সাফিনকেপড়াতে পাঠায় পিতা মেহেদি হাসান। প্রতিদিনের মতো গত মঙ্গলবার স্যারেরকাছে প্রাভেট পড়তে তার বাসায় যায় সাফিন। পড়ার সময় অন্য শিক্ষার্থীদের সাথেকথা বলার কারনে সাফিনের উপর অমানুষিক ভাবে শারীরিক নির্যাতন করে।

পরে সেঅসুস্থ্য হয়ে পড়ে। এব্যাপারে প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান মামুন বলেন,অভিযোগটি মিথ্যা। কোন শিক্ষার্থীকে আমি শারীরিক নির্যাতন করিনি।আমাকে ষড়যন্ত্র ভাবে ফাঁসানো হয়েছে। মির্জাগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা
অফিসার কে এম নজরুল ইসলাম জানান, ছাত্রকে পিটিয়ে আহত করার অভিযোগেরভিত্তিত্বে ওই প্রধান শিক্ষককে তিন কার্যদিবসের মধ্যে কারন দর্শনের জন্যনোটিশ প্রদান এবং লিখিতভাবে জবাব দেওয়ার জন্য বলা হয়েছে। অভিযোগটিরবিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তামোঃ সরোয়ার হোসেন বলেন, তার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল ব্যবস্থা গ্রহন করাহবে। বিষয়টি প্রাথমিক শিক্ষা অফিসারকে তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়ার জন্য বলাহয়েছে।

Top