বরিশালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই

বরিশালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন


আবুবকর সিদ্দীক,বরিশাল প্রতিনিধি:প্রশিক্ষণ, পরিকল্পনা ও প্রস্তুতি, দুর্যোগ মোকাবিলায় আনবে গতি’ স্লোগান নিয়ে বরিশালে নানা আয়োজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন করা হয়েছে।বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বরিশাল সদর ফায়ার সার্ভিস স্টেশনে বেলুন-ফেস্টুন উড়িয়ে এবং কেক কেটে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন করেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।এসময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক এবিএম মমতাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।

সমাবেশে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, গত ১ জানুয়ারি থেকে ৩১ অক্টোবর পর্যন্ত বরিশাল বিভাগে ৪১৫টি অগ্নিকাণ্ড ঘটেছে। এতে ২৭ কোটি ২১ লাখ ৮২ হাজার টাকার সম্পদের ক্ষতি হয়েছে। এসময় ৫২ কোটি ৬৮ লাখ ৫৮ হাজার ৫শ’ টাকার সম্পদ রক্ষা করেছেন ফায়ার সার্ভিস সদস্যরা। গত ১০ মাসে আগুনে পুড়ে একজন নিহত এবং একজন দগ্ধ হয়েছেন। এছাড়া, গত ১০ মাসে সড়ক ও নৌ পথসহ অন্য স্থানে ২৩৬টি দুর্ঘটনায় ৭৮ জন নিহত হয়েছেন এবং ৪০১ জন আহত হয়েছেন।সংক্ষিপ্ত সমাবেশ শেষে ফায়ার সার্ভিসের গাড়িবহর নগরীর বিভিন্ন সড়কে মহড়া দেয়।

Top