বন্দর থানা’য় ১০০ গ্রাম গাজাসহ ! আটক – ২
রেদওয়ান শাওন:বরিশাল সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়নের মজিদ হাওলাদার বাড়ি স্টান্ডে বন্দর থানা পুলিশের বিশেষ অভিযানে ২ জন মাদক ব্যাবসায়ী আটক হয়েছে। গতো (মঙ্গলবার) রাত ১০ টার সময় বন্দর থানার চৌকশ অফিসার এস.আই সামসুল ইসলামের নেতৃত্বে এ.এস.আই সুমন, এ.এস.আই শহিদুল, এ.এস.আই ওসমান গনিসহ ১টি টিম বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করে। জানাগেছে, আটককৃত ব্যাক্তিরা মজিদ হাওলাদার বাড়ি স্টান্ডে অবস্হান করলে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে ১০০ গ্রাম গাজাসহ আটক করে পুলিশ। আটককৃত ব্যক্তিরা হলেন, চাঁদপুরা ইউনিয়নের হিজলতলা গ্রামের মৃতঃ আব্দুল মালেক খাঁনের ছেলে মোঃ সোহাগ খাঁন (২৬) ও মোঃ হাশেম হাওলাদারের ছেলে মোঃ বশার হাওলাদার (২৯)। এসময় তাদেরকে আটক করে ১০০ গ্রাম গাজাসহ বন্দর থানায় নিয়ে আসা হয়।
আটকৃতদের বিরুদ্ধে বন্দর থানায় ২০১৮ ইং সালের মাদক নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ১৯(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। এ বিষয়ে এস.আই সামসুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মজিদ হাওলাদার বাড়ি স্টান্ডে বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করেছি। তাছাড়া বন্দর থানা এলাকায় মাদকের বিরুদ্বে আমাদের অভিযান চলবে। বরিশাল মেট্রোপলিটন পুলিশ বন্দর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার তালুকদার’কে ফোন করলে এ রিপোর্ট লেখা পর্যন্ত তিনি ফোন রিসিভ করেননী।