বিএম কলেজের সাবেক অধ্যাপিকা সুলতানা বেগমের পিতার মৃত্যুবাষির্কী পালিত
নিজস্ব প্রতিবেদক : বরিশাল বিএম কলেজের সাবেক অধ্যাপিকা সুলতানা বেগমের পিতা মৃত্যুবার্ষর্কী ১৮ নভেম্বর বুধবার যথাযোগ্য মর্যদায় পালিত হয়েছে। মরহুমের মৃত্যুবাষির্কী উপলক্ষে পারিবারিকভাবে ও ব্যবসা প্রতিষ্ঠানে দোয়া মিলাদের আয়ােজন করা হয়েছে। অধ্যাপিকা সুলতানা বেগমের নগরীর বগুড়া রোডস্থ বাসভবন এবং বরিশাল ফিশিংয়ে অবস্থিত ফােরকানিয়া মাদ্রাসায় মরহুমের আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়। শেষে মাদ্রাসার এতিম ছাত্রদের মাঝে খাবার বিতরণ করেন মুরহুমের পরিবারবর্গ। পারিবারিকভাবে দোয়া অনুষ্ঠানে অংশ গ্রহন করেন অধ্যাপিকা সুলতানা বেগমের বোন লুৎফুন্নেছা বেগম।
এছাড়া অধ্যাপিকা সুলতানা বেগমের স্বামী বিশিষ্ঠ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা নূরুল আলম ফরিদ সহ পরিবারের সদস্যরা অংশ গ্রহন করেন।