বরিশালে কালেক্টরেট সহকারীদের কর্মবিরিত পালন - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই

বরিশালে কালেক্টরেট সহকারীদের কর্মবিরিত পালন


আবুবকর সিদ্দীক,বরিশাল প্রতিনিধি:পদবী ও গ্রেড উন্নীতকরনের দাবিতে বরিশালে ৫ম দিনের মতো পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেছে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস)। ১৫ নভেম্বর থেকে প্রতিদিন পূর্ণ দিবস (সকাল ৯টা থেকে বিকেল ৫টা) কর্মবিরতি পালন করছেন তারা।বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৯টায় কর্মবিরতি শুরু করে জেলা প্রশাসক কার্যালয়ের নিচ তলায় অবস্থান নেন কালেক্টরেট সহকারী সমিতির নেতাকর্মীরা। এ সময় তারা দাবি সংবলতি বিভিন্ন প্লাকার্ড প্রদর্শন করেন।জেলা কালেক্টরেট সহকারী সমিতির সভাপতি মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মবিরতি ও অবস্থান কর্মসূচীতে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো. বারেক মোল্লাসহ অন্যান্যরা।এ সময় নেতৃবৃন্দ জানান, দির্ঘদিন ধরে তারা পদবী ও গ্রেড উন্নীতকরণের দাবিতে আন্দোলন করে আসছেন। তাদের দাবির বিষয়ে ২০১২ সালে প্রধানমন্ত্রী অনুশাসন দিলেও সেই নির্দেশনা বাস্তবায়ন হয়নি। এ কারণে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গত ১৫ নভেম্বর থেকে পূর্ণ দিবস কর্মবিরতি শুরু করেন তারা।

আগামী ৩০ নভেম্বর পর্যন্ত প্রতিদিন পূর্ণ দিবস (সকাল ৯টা থেকে বিকেল ৫টা) কর্মবিরতী পালন করবেন বলেও এসময় জানান নেতৃবৃন্দ। এরপরও দাবি আদায় না হলে আগামী ৫ নভেম্বর ঢাকায় সংবাদ সম্মেলনের মাধ্যমে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণার হুশিয়ারী দেন কালেক্টরেট সহকারি সমিতির নেতৃবৃন্দ।এদিকে কালেক্টরেট কর্মচারীরা পূর্ণ দিবস কর্মবিরতি পালন করায় জেলা প্রশাসক কার্যালয়ের কার্যক্রমে স্থবিরতার সৃষ্টি হয়েছে। শত শত সেবা প্রার্থী জেলা প্রশাসক কার্যালয়ে গিয়েও সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন।

Top