মেহেন্দিগঞ্জে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই

মেহেন্দিগঞ্জে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ


এবি সিদ্দীক ভুইয়া,বরিশাল প্রতিনিধি:বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার দক্ষিণ উলানিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন জমা দিয়ে ফেরার পথে আওয়ামী লীগ মনোনীত ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যার পর উলানিয়া বাজার সংলগ্ন এলাকায় এ সংঘর্ষ বাঁধে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কাজী আবদুল হালিম চৌধুরী মিলনের সমর্থক ও সতন্ত্র প্রার্থী রুমা বেগমের সমর্থকরা মনোনয়ন দেওয়ার পর ফিরে যাচ্ছিলেন। ফেরার পথে উভয় গ্রুপ মখোমুখি হলে তাদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে উভয় গ্রুপের ৮/১০ জন আহত হন। সংঘর্ষ চলাকালে পুলিশের একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার মো. নাইমুল হক জানান, সোমবার তিনি ঘটনাস্থল পরিদর্শন করবেন। কে বা কারা এই অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি।

Top