প্রধানমন্ত্রীর নামে নিজের জমি লিখে দিলেন বরিশালের সুখরঞ্জন - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই

প্রধানমন্ত্রীর নামে নিজের জমি লিখে দিলেন বরিশালের সুখরঞ্জন


নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভালোবেসে ৫ শতাংশ জমি লিখে দিয়েছেন বরিশালের বানারীপাড়া উপজেলার প্রবীণ আওয়ামী লীগ নেতা ও আইনজীবীর সহকারী সুখরঞ্জন ঘরামী। রোববার (১৫ নভেম্বর) দুপুরে বানারীপাড়া উপজেলার চাখার সাব-রেজিস্ট্রি অফিসে গিয়ে উপজেলা আওয়ামী লীগের সাবেক এই সহ-সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রহীতা করে তাঁর ৫ শতাংশ সম্পত্তি লিখে দেন। সুখরঞ্জন ঘরামী জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ভালোবাসার নিদর্শনস্বরূপ উপহার হিসেবে তিনি জমি লিখে দিয়েছেন।জানা গেছে, বরিশালের বানারীপাড়া ও পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার সীমান্তবর্তী বানারীপাড়া সদর ইউনিয়নের কাজলাহার বাজার সংলগ্ন মহাসড়কের পাশে সুখরঞ্জন ঘরামীর নিজস্ব সম্পত্তি রয়েছে। সেখানে সম্প্রতি বানারীপাড়া উপজেলা পরিষদের অর্থায়নে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতি ভাস্কর্য নির্মাণ করা হয়। এতে তিনি উচ্ছ্বসিত। আর এরপরই তিনি নিজের ৫ শতাংশ জমি প্রধানমন্ত্রীর নামে লিখে দেওয়ার সিদ্ধান্ত নেন।

সুখরঞ্জন ঘরামী জানান, তাঁর দীর্ঘদিনের বাসনা জীবনে একবার হলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করবেন। সম্পত্তির দলিল নিজেই প্রধানমন্ত্রীর হাতে তুলে দিতে চান বলে জানান তিনি।

Top