উজিরপুরে ট্রলি চাপায় বৃদ্ধার মৃত্যু - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই

উজিরপুরে ট্রলি চাপায় বৃদ্ধার মৃত্যু


এবি সিদ্দীক ভুইয়া,বরিশাল প্রতিনিধি:বরিশালের উজিরপুরে গুঠিয়া ইউনিয়নের সাইনবোর্ড বাসস্ট্যান্ডে বালুবাহী ট্রলির চাপায় পারুল বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি ওই এলাকার ডহড়পারা গ্রামের কাদের হাওলাদারের স্ত্রী।এসময় দুর্ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।সোমবার (১৬ নভেম্বর) সকালে বরিশাল-নেছারাবাদ (স্বরুপকাঠী) সড়কে এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত পারুল বেগম ডাক্তারের কাছে যাওয়ার উদ্দেশ্যে সাইনবোর্ড বাসস্ট্যান্ড সংলগ্ন সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন।

এসময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দিয়ে পাশের দোকানে ঢুকে যায়। এতে ট্রলির চালক, হেলপার এবং রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা স্থানীয় পানির শিকদার আহসানসহ চারজন আহত হন।ঘটনার পরপরই উজিরপুর পুলিশের উপ-পরিদর্শক রুহুল আমিন ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে বানারীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।তিনি জানান,হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পারুল বেগমকে মৃত ঘোষণা করেন।এছাড়া অন্য আহত ব্যক্তিদের চিকিৎসা দেওয়া হচ্ছে।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Top