লঞ্চ থেকে নদীতে পরেও বেঁচে গেলেন তরুণী - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই

লঞ্চ থেকে নদীতে পরেও বেঁচে গেলেন তরুণী


আবুবকর সিদ্দীক,বরিশাল প্রতিনিধি:লঞ্চ থেকে নদীতে পরেও অল্পের জন্য বেঁচে গেছেন ফাল্গুনি নামে এক তরুণী।শ‌নিবার(১৪ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ব‌রিশাল সদর উপজেলার চরমোনাই এলাকার আ‌ড়িয়াল খা নদে এ ঘটনা ঘটেছে।সুন্দরবন ১০ লঞ্চে ওই তরুণী প‌রিবারের সদস্যদের সঙ্গে ব‌রিশাল থেকে ঢাকা যা‌চ্ছিলেন।সুন্দরবন ১০ লঞ্চের সুপারভাইজার হারুন অর র‌শিদ জানান, তরুণী ফাল্গুনি তার মাসহ প‌রিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে লঞ্চের নীচতলার ডেকে ছিলেন। লঞ্চ ছাড়ার পর কোন এক সময় তিনি লঞ্চ থেকে পড়ে যান। ওই তরুণী মান‌সিক ভারসাম্যহীন বলে দাবি করেন হারুন।

তি‌নি আরও বলেন, ঘটনা জানার পরপরই পু‌লিশ ও স্থানীয় জনপ্রতিনি‌ধি সহযোগিতায় মাইকিং করা হয়। পরে স্থানীয় জেলেরা তাকে উদ্ধার করে চরমোনাই নিয়ে যান। বিষয়‌টি লঞ্চে থাকা তার প‌রিবারের সদস্যদের জানালে তারা আর লঞ্চ থে‌কে নামতে রাজী হন‌নি। তারা ঢাকা যাওয়ার জন্য মনস্থীর করেন এবং ওই তরুণীকে প‌রিবারের অন্যান্য সদস্যরা এসে নিয়ে যাবেন বলে জানান।চরমোনাই ইউ‌নিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মনোয়ার হোসেন জুয়েল জানান,চরমোনাইর মক্রমপ্রতাপ এলাকার জেলেরা আ‌ড়িয়াল খা নদে তরুণীকে ডুবতে দেখে উদ্ধার করেন। বর্তমানে তিনি স্থানীয় আল আমীন চৌ‌কিদারের বা‌ড়িতে রয়েছেন। বিষয়‌টি ইউ‌পি চেয়ারম্যান আবুল খায়েরকে জানানো হয়েছে। তি‌নি প্রশাসনের উপ‌স্থি‌তিতে পরব‌র্তী ব্যবস্থা নিবেন।

Top