বেনাপোলে নিজের বাসভবনে নিজেরই বোমা হামলা অভিযোগ সহযোগীর - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই

বেনাপোলে নিজের বাসভবনে নিজেরই বোমা হামলা অভিযোগ সহযোগীর


মোঃ সাগর হোসেন, বেনাপোল প্রতিনিধি, বেনাপোল গ্রামে বসতবাড়িতে বোমা হামলার ঘটনা ঘটেছে৷ নিজের বাড়িতে নিজেই বোমা হামলা চালিয়ে রাজনৈতিক উদ্দেশ্যে অন্যের ঘাড়ে দোষ চাপানোর প্রচেষ্টায় এ হামলা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে৷ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৩ নভেম্বর) রাত ১oটার দিকে বেনাপোল পৌরসভার বেনাপোল গ্রামের মৃত মনার বসতভিটায় ৷ তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।জানা গেছে, এদিকে শুক্রবার (১৩ নভেম্বর) রাত ১oটার দিকে বেনাপোল গ্রামের মৃত মনার ছেলে ইকবাল হোসেন (২২) নিজের বাড়িতে নিজেই বোমা ছুঁড়লে বোমাটি বিষ্ফোরিত হলে তার শব্দে আতঙ্কিত হয়ে পড়েন এলাকার মানুষজন।

জনতার হাতে ধৃত বেনাপোল গ্রামের মোঃ ধনুর ছেলে মান্নান (২০) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তায় বলেন, ইকবাল হোসেন নিজেই তার বাড়িতে বোমা হামলা চালিয়েছি৷ধৃত মান্নানকে বেনাপোল পোর্ট থানার হেফাজতে দেয়া হয়েছে৷বেনাপোল পোর্ট থানার কর্তব্যরত ডিউটি অফিসার মুরাদ বলেন,বোমা হামলার ঘটনাটি তদন্ত করা হচ্ছে৷ তদন্ত শেষে বিস্তারিত জানাতে পারবো বলে তিনি জানান।

Top