বরিশালের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার কর্তৃক আয়োজিত বিট পুলিশিং সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন
বরিশালের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার কর্তৃক আয়োজিত বিট পুলিশিং সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বরিশালের রেঞ্জ ডিআইজি মহোদয়ের উপস্থিতি।১২/১১/২০২০ খ্রিঃ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, বরিশাল এ বিট পুলিশিং সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের ডিআইজি জনাব মোঃ শফিকুল ইসলাম বিপিএম (বার), পিপিএম মহোদয়।
বিট পুলিশিংকে আধুনিক পুলিশি কার্যক্রমের অংশ উল্লেখ করে প্রধান অতিথি মহোদয় উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, আধুনিক পুলিশকে মানুষের আস্থা অর্জন করে কাজ করবে- এর বিকল্প নেই। বিট এলাকায় পুলিশের নিয়মিত উপস্থিতি সমাজকে অপরাধমুক্ত রাখবে, মানুষকে ভালো রাখবে। বিট পুলিশিংকে অপরাধ দমনের ক্ষুদ্র ইউনিট উল্লেখ করে প্রধান অতিথি মহোদয় বলেন, It will bridge the gap between police and community.উপস্থিত প্রশিক্ষণার্থী ও বিভিন্ন র্যাঙ্কের বিট অফিসারদের উদ্দেশ্য করে প্রধান অতিথি তাঁর দিক নির্দেশনামূলক মূল্যবান বক্তব্য প্রদান করেন। তিনি বাংলাদেশ পুলিশের বর্তমান আইজি মহোদয় কর্তৃক প্রনয়নকৃত SOP অনু্সরন করে বিট কার্যক্রমকে অধিকতর বেগবান করার আহবান জানান। তিনি বলেন, বিট এলাকায় সিনিয়র অফিসারদের যেতে হবে, বিট রেজিস্টার এর তথ্য হালনাগাদ রাখতে হবে, তা হালনাগাদ থাকতে হবে। বিট এলাকার সকল গুরুত্বপূর্ণ স্থাপনার তথ্যসহ সকল তথ্য, খারাপ লোকদের তালিকা, মাদকসেবী/ব্যবসায়ীদের তালিকা ইত্যাদি up-to-date রাখতে হবে বলে প্রধান অতিথি গুরুত্বারোপ করেন।প্রধান অতিথি মহোদয় আবারো মনে করিয়ে দেন, পুলিশ সম্পর্কে মানুষের বদ্ধমূল ধারণাকে বদলে দিতে হবে। তিনি আরো বলেন, স্বচ্ছ পুলিশিং করে, নিজে পরিশুদ্ধ থেকে মানুষের মন থেকে পুলিশভীতি দূর করে দিত হবে। অপরাধ করে কেউই পার পাবে না।
মানুষের সাথে মিশতে হবে, নিজেকে বদলে দিতে হবে, মানুষের মধ্যে বিশ্বাসের জায়গাটা তৈরি করতে হবে। তবেই পুলিশ সম্পর্কে public perception ভালো হবে।বিট পুলিশিং এর মাধ্যমে পুলিশের সাথে মানুষের সম্পর্ক আরো দৃঢ় হবে, সকল অপরাধমূলক কার্যক্রম প্রতিহত হবে, চুরি-ডাকাতি-ছিনতাই হ্রাস পাবে। সর্বপরি, মানুষের সাথে সম্পর্ক তৈরি হবে, আস্থার জায়গা তৈরি হবে- এভাবেই আধুনিক বিশ্বের মতো আমাদের দেশে বিট পুলিশিং স্থায়ী প্রাতিষ্ঠানিক রূপ পাবে।কমান্ড্যান্ট (পুলিশ সুপার), ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, বরিশাল এর সভাপতিত্বে অনুষ্ঠিত রেঞ্জের জেলাগুলোর বিভিন্ন পর্যায়ের বিট অফিসারসহ উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উক্ত রেঞ্জের পুলিশ সুপার (এডমিন এন্ড ডিসিপ্লিন) মহোদয়।