বরিশাল নগরীর ভাটিখানায় এক পরিবারের সবাই মাদক ব্যবসায়ে জড়িত!
আহমেদ জালাল:বরিশাল নগরীর ভাটিখানা পান্থসড়ক লাগোয়া ব্যাংকার জাহাঙ্গীর হোসেন এর পরিবারের বলা যায় সকল সদস্যই মাদক ব্যবসায়ের সঙ্গে জড়িত রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বিশেষ করে এই জাহাঙ্গীর হোসেন এর দুই ছেলে আরো আগ থেকেই মাদক কারবারির সঙ্গে সম্পূক্ত থাকার ঢের অভিযোগ রয়েছে। এলাকায় মাদক কারবারি হিসেবে পরিচিত ইমাম ও ঈমন। এরা এলাকায় কিশোর সন্ত্রাসের সঙ্গে সম্পূক্ত থেকে মাদক বাণিজ্যের পাশাপাশি নানাবিধ অন্যায় অপকর্ম করে যাচ্ছে।মাদক কারবারী ইমাম পুলিশের হাতে একাধিকবার আটকও হয়েছিল। বর্তমানে রাজধানী ও ঢাকায় বসবাস করছে। মাদক ব্যবসায়ের কানেকশনে ইমাম এখন ঢাকা টু বরিশাল রুটে মাদকের শক্তিশালী নেটওয়ার্ক গড়েছে বলে অসমির্থত একাধিক সূত্রের ভাষ্য। আর ইমামের ছোট ভাই কলেজ ছাত্র ঈমন ইয়াবা বাণিজ্যে বেপরোয়া হয়ে উঠছে। নগরীর বিভিন্ন মাদক আস্তানায় ঈমনের নেটওয়ার্ক গড়ে উঠেছে। পলাশপুর, স্টেডিয়াম বস্তি, শেরে বাংলা মেডিকেলের সামনে, ত্রিশ গোডাউন, মুক্তযোদ্ধা পার্ক, ভাটিখানাসহ আরো অনেক এলাকায় মাদক ব্যবসায়ী ঈমন ও তার সহযোগিরা ইয়াবার নেটওয়ার্ক বিস্তৃতি করে চলছে।পুলিশসহ স্থানীয়রা জানায়, এই পরিবারের বিরুদ্ধে অনেক আগ থেকেই মাদক কারবারির অভিযোগ রয়েছে। সূত্র জানায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় ত্রিশ গোডাউন এলাকায় মাদক কারবারী করতেছিল ব্যাংকার জাহাঙ্গীর মিয়ার পুত্র ঈমন ও তার সহযোগিরা। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ঈমনের সহযােগি ভাটিখানা আকতারুনেচ্ছা সরকারি প্রাথমিক বিদ্যালয় লাগোয়া বাবুলের ছেলে তাফসিরকে ২০ পিচ ইয়াবাসহ আটক করে।অপরদিকে মাদক কারবারির অন্যতম হোতা ঈমন পালিয়ে যেতে সক্ষম হয়।
এরপর বৃহস্পতিবার সন্ধ্যারাতে ডিবি পুলিশের একটি টিম জাহাঙ্গীর মিয়ার বাসায় অভিযান চালায়। খবর পেয়ে ইয়াবা ব্যবসায়ী ঈমন বাসা থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। বাসায় অভিযানের সময় মাদক কারবারী ঈমনের বোন মিলিও পালিয়ে যায়। ধারণা করা হচ্ছে, পুলিশ দেখে ঈমনের মাদক নিরাপদে রাখতে মাদক নিয়ে নিরাপদস্থানে পালিয়ে যায় বোন মিলি।স্থানীয় একাধিক সূত্র জানায়, জাহাঙ্গীরের পরিবারের প্রায় সকলেই মাদক কারবারীর সঙ্গে যুক্ত। সূত্রের ভাষ্য, জাহাঙ্গীরের দুই ছেলে ইমাম, ঈমন নেশাজাতীয় দ্রব্য দীর্ঘদিন ধরে বিকিকিনি করে আসছে। আর এই দুই ভাইয়ের শেল্টারদাতা হচ্ছে তাদের বােন মিলি। আরেক বোন স্কুলে চাকুরী করলেও মাদক ব্যবসায়ী ভাইদের আশ্রয় প্রশয়দাতা। স্থানীয়রা জানান, জাহাঙ্গীর মিয়ার দুই পুত্র ইমাম ও ঈমনের মাদক কারবারীতে এলাকায় মাদকের ভয়াল থাবায় ধ্বংসের অতল গহ্বরে হারিয়ে যাচ্ছে ছাত্র ও যুবসমাজ। তরুণদের সকল শক্তি, সাহস আর উদ্দীপনা হারিয়ে যাচ্ছে মাদকের ভয়াল গ্রাসে। এদের লাগাম টেনে ধরার দাবী জানিয়েছেন এলাকার শান্তিপ্রয় নারী পুরুষ। এজন্য আইন শৃঙ্খলা বাহিনী দায়িত্বশীল পর্যায়ের কর্মকর্তাদের আশু দৃষ্টি কামনা করেছেন এলাকার সচেতন মহল।এদিকে,ব্যাংকার জাহাঙ্গীর মিয়ার পরিবারের মাদক বাণিজ্যের বিষয়টি কাউনিয়া থানা পুলিশও অবহিত। এরআগে বেশ কয়েকবার পুলিশ জাহাঙ্গীর মিয়ার বাসায় অভিযান চালিয়েছে।বরিশাল মেট্রোর ডিবি এসআই মহিউদ্দীন আহমেদ জানান,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ত্রিশ গোডাউন এলাকা থেকে তাফসির নামে একজনকে ইয়াবাসহ আটক করে পুলিশ। তৎসময়ে আরেক মাদক কারবারী ঈমন পালিয়ে যেতে সক্ষম হয়। এরপর ভাটিখানা পান্থসড়ক লাগোয়া স্থানে তার বাসায় অভিযান চালানো হলে ঈমনকে পাওয়া যায়নি। তিনি আরো জানান, এ ব্যাপারে ঈমনকে পলাতক দেখিয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এবং মাদক কারবারী ঈমনকে গ্রেপ্তারে জোর প্রচেষ্টা চালাচ্ছে পুলিশ।পাশাপাশি মামলার তদন্ত চলছে। আরো যদি কেউ জড়িত থাকে সেক্ষত্রে তাদেরকেই আইনের আওতায় আনা হবে বলে মন্তব্য করেন পুলিশের চৌকশ কর্মকর্তা এসআই মহিউদ্দীন আহমেদ।