গলায় ফাঁস দিয়ে হাজতির আত্মহত্যা, কারারক্ষী বরখাস্ত - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই

গলায় ফাঁস দিয়ে হাজতির আত্মহত্যা, কারারক্ষী বরখাস্ত


আবুবকর সিদ্দীক,বরিশাল প্রতিনিধি:গলায় ফাঁস দিয়ে ধর্ষণ মামলার আসামি আত্মহত্যার ঘটনায় কর্তব্যে অবহেলার কারণে বরিশাল কেন্দ্রীয় কারাগারের এক কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করেছে কারা কর্তৃপক্ষ।শনিবার (১৪ নভেম্বর) দিনগত রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল কেন্দ্রীয় কারাগারের সিনিয়ির জেল সুপার প্রশান্ত কুমার বনিক।সাময়িক বরখাস্ত হওয়া কারারক্ষী হলেন মো. কাওছার হোসেন।জেল সুপার জানান, আত্মহননকারী কারারক্ষী যে কক্ষে ছিলেন, সেখানকার দায়িত্বে ছিলেন কারারক্ষি মো. কাওসার। তার দায়িত্বে অবহেলার কারণে ওই ঘটনা ঘটে থাকতে পারে। এ কারণে তাকে সাময়িক বরখাস্ত করার পাশাপাশি তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে।

এর আগে, শনিবার ভোররাতে হানিফ খলিফা (৪০) নামের ওই হাজতি কারাগারের শৌচাগারে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। নিজের প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণের অভিযোগে গত ৩০ সেপ্টেম্বর বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানায় আত্মহত্যাকারী হানিফ খলিফার বিরুদ্ধে তার স্ত্রী একটি মামলা দায়ের করেন। ওই মামলায় গত ১ অক্টোবর থেকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে হাজতি হিসেবে ছিলেন হানিফ হাওলাদার।জেলখানার হাসপাতালে কোয়ারেন্টাইনে থাকা হানিফ খলিফা মশারি কেটে তা দিয়ে রশি বানিয়ে বাথরুমের পানির পাইপের সঙ্গে গলায় লাগিয়ে আত্মহত্যা করেন। মৃত হানিফ খলিফা জেলার বাকেরগঞ্জ উপজেলার মধুখালী এলাকার আলী মোহাম্মদ খলিফার ছেলে।

Top