বেতাগীতে দলীয় মনোনয়ন পেতে সাবেক নেতার সাংবাদিক সম্মেলন - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই

বেতাগীতে দলীয় মনোনয়ন পেতে সাবেক নেতার সাংবাদিক সম্মেলন


এইচ এম. সজল মাহামুদ,বেতাগী বরগুনা:বরগুনার বেতাগীতে আসন্ন পৌরসভা নির্বাচন উপলক্ষ্যে উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক আওয়ামী কৃষক লীগের সভাপতি আব্দুস ছোবাহন স্থানীয় সাংবাদিক সম্মেলন করেন গত (১২ নভেম্বর)রোজঃ বৃহস্পতিবার।গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় সময় সাপ্তাহিক বিষখালী কার্যালয় আলোচনার সময় তাঁর লিখিত বক্তব্যে তিনি বলেন, ছাত্রজীবন থেকে বিভিন্ন ভাবে রাজনীতি ও সমাজসেবায় জড়িত। স্বৈরাচারী এরশাদ বিরোধী আন্দোলন, ২১ শে আগস্ট জননেত্রী শেখ হাসিনার জনসভায় গ্রেনেট হামলার প্রতিবাদে রাজপথে তাঁর নেতৃত্বে প্রতিবাদ কর্মসূচি পালন,

বরগুনা-বেতাগী-বাকেরগঞ্জ মহাসড়কের জন্য আন্দোলন, বিষখালী নদীর ভাঙন থেকে বেতাগীকে রক্ষা, মাদরাসা পরীক্ষা কেন্দ্র স্থাপন, সদর ইউনিয়নের ইউপি সদস্য থাকাকালীন কৃষি ব্যাংকের দুর্নীতির বিরুদ্ধে সংগ্রামের মাধ্যমে ঘুষ মুক্ত ঋন বিতরনের ব্যাবস্থাসহ বিভিন্ন সময় স্থানীয় উন্নয়নে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করেন।এছাড়াও মহান স্বাধীনতার যুদ্ধে প্রশিক্ষনে অংশ নিয়ে পাক বাহিনীর দোসরদের বিরুদ্ধে লরাই করেন।তিনি আরো বলেন সকলের দোয়া ও সহযোগীতা পেলে আসন্ন পৌর নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চান। এসময় তিনি দলীয় মনোনয়নের প্রত্যাশা করেন।

Top