বাকেরগঞ্জে অ্যাম্বুলেন্সচাপায় পথচারী নিহত - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই

বাকেরগঞ্জে অ্যাম্বুলেন্সচাপায় পথচারী নিহত


আবুবকর সিদ্দীক,বরিশাল প্রতিনিধি:বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বোয়ালিয়া এলাকায় অ্যাম্বুলেন্সচাপায় রিপন (৩৮) নামে এক পথচারী নিহত হয়েছেন।রোববার (১৫ নভেম্বর) সকাল পৌনে ১০টার দিকে বরিশাল-পটুয়াখালী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।রিপন পার্শ্ববর্তী ঝালকাঠির নলছিটি উপজেলার কুশাঙ্গল এলাকার মৃত চাঁন খানের ছেলে।বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম জানান,রিপন ও তার ভাই বাজার করে বোয়ালিয়া ব্রিজের পাশ দিয়ে সড়ক পার হচ্ছিলেন।

এ সময় বরিশালগামী একটি অ্যাম্বুলেন্স রিপনকে চাপা দেয়।এতে গুরুতর আহত হন তিনি।তাৎক্ষণিকভাবে স্বজনরা তাকে উদ্ধার করে বরিশাল সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

Top