ময়মনসিংহের ত্রিশালে ব্রি কর্তৃক বিনামূল্যে কৃষকদের মধ্যে ধান বীজ বিতরণ - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই

ময়মনসিংহের ত্রিশালে ব্রি কর্তৃক বিনামূল্যে কৃষকদের মধ্যে ধান বীজ বিতরণ


এনামুল হক:গতকাল শনিবার ময়মনসিংহের ত্রিশালে মুজিব শতবর্ষ উপলক্ষে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) উদ্যোগে এবং ত্রিশাল কৃষি প্রযুক্তি কেন্দ্রের সার্বিক সহযযোগিতায় চলতি বোরো মৌসুমে বিনামূল্যে উপজেলার ৪০ জন কৃষকের মধ্যে নতুন উদ্ভাবিত ব্রিধান ৮৯ ও ব্রিধান ৯২ জাতের ৪ শত কেজি ধান বীজ বিতরণ করা হয়।ধান বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও খামার ব্যবস্থাপনা বিভাগের প্রধান কৃষিবিদ মোঃ সিরাজুল ইসলাম। কৃষি প্রযুক্তি কেন্দ্রের পরিচালক কৃষিবিদ নিতাই চন্দ্র রায়ের সভাপতিত্বে ও সাংবাদিক এটিএম মনিরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি সাব্বির রেজা, বিশিষ্ট ব্যবসায়ী প্রদীপ মোদক, সমাজ সেবক বাবু রাধা রমন মোদক, কৃষক আশরাফ আলী প্রমুখ।

প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম নতুন জাতের ধান চাষ সম্পর্কে কৃষকদের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। তিনি তার বক্তব্যে বলেন, ধানের ফলন বাড়াতে হলে, সঠিক সময়ে সঠিক বয়সের চারা রোপণ, সুষম মাত্রায় সার,সেচ এবং সময় মতো আগাছা, পোকা-মাকড় এবং রোগ-বালাই দমন করতে হবে।

Top