বরিশালে মাদক মামলায় ৭ বছরের কারাদণ্ড - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই

বরিশালে মাদক মামলায় ৭ বছরের কারাদণ্ড


এবি সিদ্দীক ভুইয়া,বরিশাল প্রতিনিধি:নিজ হেফাজতে ইয়াবা রাখার অপরাধে নগরীর গড়িয়ার পাড় ইছাকাঠি এলাকার এক মাদক ব্যবসায়ীকে ৭ বছরের কারাদণ্ড ও ৭ হাজার টাকার অর্থদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।বৃহস্পতিবার (১২ নভেম্বর) জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক কে এম শহীদ আহম্মেদ এ রায় ঘোষণা করেন।দণ্ডপ্রাপ্ত সিরাজুল ইসলাম বাচ্চু নগরীর গড়িয়ার পাড় ইছাকাঠি এলাকার আবুল হাসেম মাস্টারের ছেলে।রায় ঘোষণার সময় তিনি ট্রাইব্যুনালে অনুপস্থিত ছিলেন।

সূত্র জানায়, ২০১৬ সালের ২৩ অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা পুলিশের এসআই শামীম হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে নথুল্লাবাদ আল্লার দান হোটেলের সামনে অভিযান চালিয়ে ৫শ’ ৫০ পিস ইয়াবাসহ তাকে আটক করে।ওই দিনই মামলা দায়ের হলে তদন্তে সত্যতা পায় ডিবি পুলিশ।একই বছর ২১ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোস্তফা কামাল হায়দার তার বিরুদ্ধে চার্জশীট জমা দেন।ট্রাইব্যুনাল ১১ জনের সাক্ষ্য গ্রহণ শেষে ওই রায় দেন।রায়ের সময় পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানা ও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

Top