আমরা যেন বাংলাদেশ পুলিশের লিডিং ইউনিট হয়ে এগিয়ে থাকতে পারি - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই

আমরা যেন বাংলাদেশ পুলিশের লিডিং ইউনিট হয়ে এগিয়ে থাকতে পারি


এবি সিদ্দীক ভুইয়া,বরিশাল প্রতিনিধি:বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শাহাবুদ্দিন খান বলেছেন, নির্ভেজাল আইন প্রয়োগে, অপরাধ দমন করার মাধ্যমে আমরা যেন বাংলাদেশ পুলিশের লিডিং ইউনিট হিসেবে এগিয়ে থাকতে পারি।বৃহস্পতিবার (১২ নভেম্বর) পুলিশ অফিসার্স মেসে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি এ কথা বলেন।সভাপতির বক্তব্যে তিনি আরও বলেন, জন সম্পৃক্ততা বাড়িয়ে বিট পুলিশিং কার্যক্রম আরও জোরদারের মাধ্যমে মানুষের দোরগোড়ায় গিয়ে নির্ভেজাল ও দুর্নীতিমুক্ত হয়ে সেবা নিশ্চিত করতে হবে। প্রতিটি মামলা পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে ব্যবস্থা নিতে হবে। সাজাপ্রাপ্ত আসামি ও সাধারণ গ্রেপ্তারী ওয়ারেন্ট তামিলে আরও আন্তরিক হতে হবে। মানবাধিকার সমুন্নত রেখে প্রতিটি আভিযানিক কার্যক্রমকে আরও শক্তিশালী করে, নির্ভেজাল আইন প্রয়োগ করে অপরাধ দমন করার মাধ্যমে আমরা যেন বাংলাদেশ পুলিশের লিডিং ইউনিট হিসেবে এগিয়ে থাকতে পারি।তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে সংগঠিত অপরাধ সংক্রান্তে রুজুকৃত মামলার তদন্ত প্রক্রিয়া আরও সংবেদনশীল হয়ে সম্পন্ন করতে হবে।মামলায় তদন্ত ও নিষ্পত্তিতে কারো কোন গাফিলতি বা কোন নিরীহ সাধারণ মানুষ হয়রানির অভিযোগ পেলে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।
করোনার দ্বিতীয় প্রাদুর্ভাব যেন আমাদের আক্রান্ত করতে না পারে, সে মর্মে পূর্ব অভিজ্ঞতা কাজে লাগিয়ে নিজেদের স্বাস্থ্য সুরক্ষিত রেখে গোটা নগরীকে সুরক্ষিত রাখতে নিয়মিত প্রচার প্রচারণা অব্যাহত রাখতে হবে। মাস্ক বিহীন কোন সার্ভিস নয়, এ কথা নিশ্চিত করতে হবে।মেট্রোপলিটন এলাকায় জননিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে, প্রতিটি বিটে সিসিটিভি ক্যামেরা স্থাপনে বিশেষ গুরুত্ব আরোপ করে সকলের আন্তরিক সদিচ্ছা, স্বচ্ছতা ও নির্ভেজাল সেবা প্রধানের দ্বারা একটি নিরাপদ নগরী উপহার দেয়া সম্ভব মর্মে তিনি আশাবাদ ব্যক্ত করেন।সহকারী পুলিশ কমিশনার (ক্রাইম অপারেশন অ্যান্ড প্রসিকিউশন) মো. নাসির উদ্দীন মল্লিক এর সঞ্চালনায় এ-সময়ে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম, উপ-পুলিশ কমিশনার (সাপ্লাই অ্যান্ড লজিস্টিকস) মো. জুলফিকার আলি হায়দার, উপ-পুলিশ কমিশনার (সদর-দপ্তর) আবু রায়হান মুহাম্মদ সালেহ্, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. মোকতার হোসেন পিপিএম সেবা, উপ-পুলিশ কমিশনার (নগর বিশেষ শাখা) মো. জাহাঙ্গীর মল্লিকসহ অন্যান্য শীর্ষ কর্মকর্তাবৃন্দ।এদিকে সভার শুরুতেই প্রয়াত সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ আনিসুল করিম রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Top