মির্জাগঞ্জে পৃথকভাবে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন
মির্জাগঞ্জ(পটুয়াখালী)প্রতিনিধি:পটুয়াখালীর মির্জাগঞ্জে পৃথকভাবে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গত বুধবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী যুবলীগের(একাংশ) আনন্দ র্যালি, কেক কাটা, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে।র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা নবনির্মিত অডিটরিয়াম ভবন চত্বরেআলোচনা সভায় মিলিত হয়। আওয়ামী যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ
রানা জালাল জোমাদ্দারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলাচেয়ারম্যান মোঃ আবু বক্কর সিদ্দিকী বলেন- যুব সমাজ আমাদের অহংকার,যুবদের নিযয়েইআগামী দেশ গড়তে হবে। যুবরাজ দেশের ভবিষ্যৎ তাই যুবলীগ নেতাদের একত্রিত হয়ে কাজকরতে হবে। এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ ইসমাইল হোসেন মৃধা, যুগ্ম-সাধারণ সম্পাদক ও মাধব খালি ইউনিয়ন
পরিষদের চেয়ারম্যান মোঃ মনিররুল ইসলাম তালুকদার,উপজেলা শ্রমিক লীগের প্রতিষ্ঠাতাসাবেক সভাপতি মোঃ হাবিবুর রহমান মৃধা, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোঃনিজাম হাওলাদার, সাধারণ সম্পাদক ফারুক খান,উপজেলা ছাত্র লীগের সহ-সভাপতি মোঃআনোয়ার হোসেন জোমাদ্দার, সাধারণ সম্পাদক মোঃ রাকিব মৃধা ও যুবলীগের(একাংশের) নেতাকর্মীরা। অন্যদিকে ওইদিন সন্ধ্যা রাতে উপজেলার সুবিদখালী ডাকবাংলোমিলনায়তনে পৃথকভাবে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন যুবলীগের অন্যাংশ।
কেক কাটারমধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। পরে উপজেলা যুবলীগের সহ-সভাপতি মোঃ শহিদুলইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভার অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্যরাখেন উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ রিয়াজুল ইসলাম রুমান হাওলাদার।এছাড়াও বক্তব্য রাখেন- যুবলীগের সহ-প্রচার সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, যুব-প্রজন্মলীগের সভাপতি মোঃ শামরিক মৃধা, যুবলীগের সাবেক দপ্তর সম্পাদক নিমাই দেবনাথ,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ সাইফুল ইসলাম সোহাগ মৃধা প্রমূখ।