করোনা মহামারীর এই দুঃসময়ে মানুষের বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে অন্যান্য জেলার ন্যায় বরিশালেও শুরু হয়েছে ফ্র্রি হেলথ ক্যাম্প - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই

করোনা মহামারীর এই দুঃসময়ে মানুষের বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে অন্যান্য জেলার ন্যায় বরিশালেও শুরু হয়েছে ফ্র্রি হেলথ ক্যাম্প


রফিকুল ইসলাম:করোনা মহামারীর এই দুঃসময়ে মানুষের বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে অন্যান্য জেলার ন্যায় বরিশালেও শুরু হয়েছে ফ্র্রি হেলথ ক্যাম্প।প্রফেসর ডাঃ মোহাম্মদ রাশিদুল হাসানের সার্বিক তত্ত্বাবধায়নে ইনজিনিয়াস হেলথ কেয়ার ও সৌহার্দ্য ফাউন্ডেশনের উদ্যোগে বরিশাল ইসলামী ব্যাংক হাসপাতালে এই চিকিৎসাসেবা কার্যক্রম শুরু হয়েছে।নিজ বাড়ি নিজ হাসপাতাল, করোনামুক্ত বাংলাদেশ’ প্রকল্পের আওতায় দু’দিনব্যাপী ফ্রি-মেডিক্যাল ক্যাম্প টি আগামীকাল শুক্রবার শেষ হবে।গত ৭ অক্টোবর ২০২০ তারিখ গোপালগঞ্জ থেকে শুরু হওয়া এই হেলথ ক্যাম্পের ভ্রাম্যমাণ দল বরিশাল ছাড়ও দেশের উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মোট ১৪ টি জেলায় বিনামূল্যে চিকিৎসাসেবা দান করবে বলে জানিয়েছেন প্রফেসর ডাঃ মোহাম্মদ রাশিদুল হাসান।এদিকে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন বরিশাল শাখা ও ইসলামী ব্যাংক হাসপাতাল এই কার্যক্রমে সার্বিক সহায়তায় আজ বৃহস্পতিবার প্রথম দিনে বরিশাল ইসলামী ব্যাংক হাসপাতালের ক্যাম্পে ৫শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা, ওষুধ ও পরীক্ষা-নিরীক্ষা সেবা দেয়ার রেজিষ্ট্রেশন করা হয়েছে।আগামীকাল শেষ দিনে আরো ৫শত রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হবে বলে জানিয়েছেন বরিশাল ইসলামী ব্যাংক হাসপাতালের তত্তবধায়ক ও বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের জেলা সভাপতি ডাঃ মোঃ ইসতিয়াক হোসেন। তিনি বলেন, এতে বরিশালবাসী ব্যাপক উপকৃত হচ্ছে। আগামী দিনেও এমন উদ্যোগের প্রচেস্টা অব্যাহত থাকবে।

ইনজিনিয়াস হেলথ কেয়ারের চেয়ারম্যান প্রফেসর ডাঃ রাশেদুল হাসানের তত্ত্বাবধানে মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ আবদুল­াহ আল কাফি খান, ডাঃ মোঃ আরমান ফয়সাল, ডাঃ মাহমুদ হাসান, ডাঃ মোঃ সাখওয়াত হোসেন ও ডাঃ কামরুন নাহার অন্তরাসহ ৮ চিকিৎসক সেবা প্রদান করছেন। এছাড়াও বরিশালের বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ সিদ্দিকুর রহমান ও ডাঃ মাসুম আহমেদ এই ক্যাম্পে প্রয়োজনানুযায়ী চিকিৎসা সেবা ও পরামর্শ দিচ্ছেন।সেবা কার্যক্রমে প্রায় ১২শ রোগীকে ফ্রি ঔষধ প্রদান করছে অপসোনিন ফার্মা। দু’দিনব্যাপী এ ফ্রি-মেডিক্যাল ক্যাম্পের রোগীদের রোগ নির্ণয়ের পরীক্ষা নিরীক্ষা ফ্রি করা হয়েছে।

Top