বেতাগীতে যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
এইচ এম. সজল মাহমুদ,বেতাগী প্রতিনিধি:বরগুনার বেতাগীতে আওয়ামী যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেককাটা , বর্ণাঢ্য রেলি ও আলোচনা সমাবেশের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।আজ ( ১১ নভেম্বর ) রোজ বুধবার সকাল ১১ টায় সময় উপজেলা ও পৌর যুবলীগের উদ্যোগে একটি বর্ণাঢ্য রেলি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন শেষে উপজেলা যুবলীগের সভাপতি প্রভাষক জহিরুল ইসলাম লিটনের সভাপতিত্বে মুক্তিযােদ্ধা কমপ্লেক্রের সম্মুখে সংক্ষিপ্ত আলোচনা সমাবেশে করে এবং এর আগে দলীয় কার্যালয় কেক কাটা হয়।এ সমাবেশে বক্তব্য রাখেন , উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র এবিএম গােলাম কবির , সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকানসহ অন্যান্যরা।
এ সময় উপস্থিত ছিলেন বেতাগী পৌর মেয়র আলহাজ্ব এবিএম গােলাম কবির , উপজেলা চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান , উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম পিন্টু , পৌর আওয়ামী লীগের সভাপতি বাবুল আক্তার , বেতাগী সদর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম , উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহসীন ফয়সাল অপু , উপজেলা যুবলীগের সভাপতি প্রভাষক জহিরুল ইসলাম লিটন , উপজেলা ছাত্রলীগের সভাপতি আদনান খালিদ মিথুন সহ বিভিন্ন স্তরের আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন ।