বরিশালে ১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণা করার দাবিতে র্যালি ও মানববন্ধন
আবুবকর সিদ্দীক,বরিশাল প্রতিনিধি:উপকূলের জন্য হোক একটি দিন, জোরালো হোক উপকূল সুরক্ষার দাবী এই শ্লোগানের বানিকে সামনে রেখে ১২ই নভেম্বর উপকূল দিবস ঘোষনা করার দাবীতে বরিশালে র্যালি ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।আজ বৃহস্পতিবার (১২ই) নভেম্বর সকাল ১১ টায় নগরীর প্রাণ কেন্দ্র সদররোডে এ্যাকশন এইড বাংলাদেশ বরিশাল শাখা কার্যলয়ের সহযোগীতায় ইয়ূথনেট ফর ক্লাইমেট জাস্টিজ, কোষ্টাল ইয়ূথ অ্যাকশন হার, বাংলাদেশ মডেল ইয়ূথ পার্লামেন্ট।
এসময় মানবন্ধন কর্মসূচিতে সেই ১২ই নভেম্বর ভয়াল কালো রাতে প্রলয়ংকারী জলশ্বাষের কথা স্মরন করে আজকের এই দিনটাকে উপকূল দিবস ঘোষণা করার দাবি জানিয়ে বক্তব্য রাখেন বরিশাল ইয়ূথ নেট সমন্বয়কারী সোহানুর রহমান সোহান, বাংলাদেশ মডেল ইয়ূথ পার্লামেন্ট চেয়ারম্যান আমিনুল ইসলাম ফিরোজ, কোষ্টাল ইয়ূথ অ্যাকশন ম্যানেজার যুবায়ের ইসলাম।এর পরে তারা বিভিন্ন প্লেকার্ড বহন করে নগরীর বিভিন্ন সড়কে প্রদক্ষিণ করে।