আবারো মাটি খেকোদের উৎপাদে মেহেন্দীগঞ্জ - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই

আবারো মাটি খেকোদের উৎপাদে মেহেন্দীগঞ্জ


মোঃ ফেরদাউস:বরিশাল জেলার খরস্রোতা খ্যাত কালাবদর নদী থেকে অবাধে মাটি চুরি হচ্ছে। নদীর ভেতর থেকে অবৈধভাবে মাটি-বালি তুলে নেয়ার কারণে হুমকির মুখে পড়েছে নদী পারের বসত বাড়ি ও ফসলি জমি। নদীর বুকে ভেকু বসিয়ে প্রভাবশালীরা অবাধে কেটে নিচ্ছে কোটি কোটি টাকার মাটি। প্রতিদিন শত শত জাহাজ মাটি বিক্রি করে তারা বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে। অনুসন্ধানে জানা গেছে, চন্দ্রমোহন ইউনিয়ন আওতাধীন চরপাওয়ার চর থেকে অবৈধভাবে মাটি উত্তোলনকারীরা স্থানীয় প্রভাবশালী নেতা। এই চক্রটি দীর্ঘদিন ধরে নদীতে ভেকু দিয়ে মাটি উত্তোলন করে আসছে। ক্রমাগত মাটি কাটার ফলে গ্রামীণ রাস্তাঘাট, বাজার, মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠান হুমকির মুখে পড়েছে। জেলা প্রশাসন কিংবা পানি উন্নয়ন বোর্ড এ ব্যাপারে কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে এলাকাবাসী অভিযোগ করলেও এ ব্যাপারে বরিশাল সদর উপজেলার সহকারি কমিশনার ভুমি মেহেদী হাসান বলছেন, চর পাওয়ারের চর থেকে মাটি কাটার খবর আজ শুনেছি স্থানীয় থানাকে অবহিত করা হয়েছে আমরা খুব শিগ্রই ব্যবস্থা নিচ্ছি। চন্দ্রমোহন গ্রামের মাছুদুর রহমান অভিযোগ করে প্রতিবেদককে বলেন, একটি চক্র ক্ষমতার দাপট এবং লোকজনদের ভয়ভীতি দেখিয়ে দিনে-রাতে মাটি চুরি করে নিচ্ছে। মাটি কাটা বন্ধের জন্য তাদের অনুরোধ করা হলে উল্টো তাদের মিথ্যা মামলায় জড়ানো হবে বলে নানাভাবে ভয়ভীতি দেখানো হয়। খোঁজ নিয়ে দেখা গেছে, প্রতিবছর শীত আসার পরপরই জেলার মেহেন্দিগঞ্জ ও সদরের কালাবদর নদী পারের চর থেকে মাটি নিয়ে যাচ্ছে মাটি খেকোরা। প্রতিদিন মাটি কেটে জাহাজ ভর্তি করে ঢাকা,নারায়নগঞ্জসহ ভিবিন্ন এলাকার ইট ভাটায় বিক্রি করছে। ক্ষমতার অপব্যবহার করে একটি চক্র এ নদীর গতিপথসহ সবকিছু ধ্বংস করে দিচ্ছে।

প্রশাসনের কাছে দাবি জানিয়েও কোনো প্রতিকার পাওয়া যায়নি। অভিযোগ রয়েছে প্রভাবশালী চক্রটি পুলিশ ও প্রশাসনের ভূমি অফিসের এক শ্রেণির দুর্নীতিপরায়ণ কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে যোগসাজস করে দীর্ঘদিন ধরে মাটি চুরির জমজমাট ব্যবসা চালিয়ে আসছে। তবে ভূমি অফিসের কর্তারা অভিযোগ অস্বীকার করে বলেন, ভূমি অফিসের কোনো কর্মকর্তা-কর্মচারী মাটি চোরদের সঙ্গে জড়িত নয় বলে জানান। সংঘবদ্ধ চক্র মাটি কাটার জন্য ভিবিন্ন জনকে ম্যানেজ করে দির্ঘ্যদিন যাবত চরের মাটি নিয়ে যাচ্ছে। মাটি কাটার সাথে জরিত মেহেন্দিগঞ্জ উপজেলার জাঙ্গালিয়ার আঃ গনি হাং’র পুত্র আঃ খালেক বলেন চন্দ্রমোহন ইউনিয়নের ৬নং ওয়ার্ড আঃলীগ সভাপতি জাকির মাঝি ৩টি মাটি কাটার কাইত রয়েছে যাতে প্রতিদিন প্রায় দুই শতাধিক লোক মাটি কাটছে। মেহেন্দিগঞ্জের শাহিন চৌকিদার চন্দ্রমোহন ইউপি চেয়ারম্যান আঃ আজিজের ভাগনী জামাই সুলতানের সেল্টারে মাটি চুরি করছে।চন্দ্রমোহন ইউনিয়ন ভুমি অফিসের তহসিলদার মিজানুর রহমান পান্না রহস্যজনক কারনে চুপচাপ।

Top