বরিশাল জেলা আ’লীগের সহ-সভাপতি মিন্টু আর নেই - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই

বরিশাল জেলা আ’লীগের সহ-সভাপতি মিন্টু আর নেই


আবুবকর সিদ্দীক,বরিশাল প্রতিনিধি:বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মশিউর রহমান মিন্টু (৭৬) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।বুধবার (১১ নভেম্বর) দিনগত রাত সাড়ে ১১টার দিকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।তিনি বেশ কিছুদিন ধরে খাদ্যনালীতে ইনফেকশনজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল সদর উপজেলার চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টুর একান্ত ব্যক্তিগত সহকারী আব্দুল্লাহ আল মামুন।

এ সময় তিনি জানান, বৃহস্পতিবার (১২ নভেম্বর) বাদ আসর নগরের অশ্বিনী কুমার হলের সামনে সদর রোডে মরহুম মশিউর রহমান মিন্টুর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।মশিউর রহমান মিন্টু সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযোদ্ধা ৭১ বরিশাল মহানগর সভাপতি ও বরিশাল মহানগর ঘাতক দালাল নির্মূল কমিটির অন্যতম সদস্য ছিলেন।

Top