আধুনিকতার ছোয়ায় গ্রামবাংলা থেকে হারিয়ে গেছে ঐতিহ্যবাহী ঢেঁকি - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই

আধুনিকতার ছোয়ায় গ্রামবাংলা থেকে হারিয়ে গেছে ঐতিহ্যবাহী ঢেঁকি


মির্জাগঞ্জ(পটুয়াখালী)সংবাদদাতা:কালের বিবর্তন ও আধুনিকতার ছোয়ায় হারিয়ে গেছে গ্রাম বাংলা থেকে ঐতিহ্যবাহীটেঁকি। এক সময়ের কৃষাণ-কৃষাণিদের ভালো মানের চাল তৈরির প্রধান মাধ্যম ছিলো ঢেঁকি।গ্রামেগঞ্জে এখন পুরোপুরি লেগেছে আধুনিকতার ঢেউ । কালের বিবর্তনে পুরোপুরি হারিয়েগেল ঢেঁকির ছন্দময় শব্দ। গ্রামেগঞ্জে পাড়ায় পাড়ায় এক সময় ঢেঁকি দিয়ে চাল তৈরি, চিড়াভাঙা, আটা, পায়েসের চালের গুঁড়ো, খির তৈরির চাল বানানোর সেই ঢেঁকি- আজ হার মেনেছেইঞ্জিনচালিত মেশিনের কাছে। ধান ভানা, চাল গুঁড়ো করা, বড়ি তৈরি করা, আটা তৈরি চালেরগুঁড়াসহ ঢেঁকির যাবতীয় কাজ এখন করছে ইঞ্জিনচালিত মেশিনে। ঢেঁকি নিয়ে এক সময়জনপ্রিয় গান রচিত হয়েছিল। যেমন গ্রাম বাংলার তরুণী-নববধূ কণ্ঠে শোনাযেত ‘ও বউ চালভাঙেরে, ঢেঁকিতে পাড় দিয়া, নতুন চাল ভাঙে হেলিয়া দুলিয়া, ও বউ চাল ভাঙেরে ঢেঁকিতে পাড়দিয়া’ এবং ্#৩৯;ও ধান বানিরে ঢেঁকিতে পা দিয়া, ঢেঁকি নাচে আমি নাচি হেলিয়া দুলিয়া, ওধান বানিরে ঢেঁকিতে পা দিয়্#া৩৯; এ রকম গান আর শোনা যায় না। ঐতিহ্যবাহী সেই ঢেঁকিপটুয়াখালীর মির্জাগঞ্জ থেকে এখন হারিয়ে গেছে। কালের বিবর্তনে ঢেঁকি এখন যেন শুধু
ঐতিহ্যের স্মৃতি। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঢেঁকি এখন আর আগের মত চোখে পড়ে না। একসময় ঢেঁকি ছিল এ উপজেলার গ্রাম-গঞ্জের চাল ও চালের গুঁড়া তৈরির একমাত্র মাধ্যম। বধূঁরাঢেঁকিতে চাল ভাঙতো গভীর রাত থেকে সকাল পর্যন্ত। বর্তমানে আধুনিকতার ছোঁয়ায়গ্রামবাংলার ঢেঁকি হারিয়ে গেছে। এখন ঢেঁকির সেই ধুপধাপ শব্দ আর শোনা যায় না। আগেঅগ্রহায়ণ-পৌষ মাসে কৃষক ধান কাটার সঙ্গে সঙ্গে গৃহস্থ ও কৃষাণিদের ঘরে ঘরে ধানের
নতুন চাল ভাঙা বা চাল গুঁড়া করা, আর সে চাল দিয়ে পিঠা, পুলি, ফিরনি, পায়েস তৈরি করারধুম পড়ে যেত। বাতাসে ভেসে বেড়াত পিঠার সুঘ্রাণ। এখন ঢেঁকির সঙ্গে সঙ্গে হারিয়ে যেতেবসেছে নবান্নের উৎসবও। এ যুগের ছেলে মেয়েদের ছবি দেখিয়ে বুঝিয়ে দিতে হবে ও পরিচয়করিয়ে দিতে হবে ঢেঁকি শিল্প কি ছিল। সভ্যতার প্রয়োজনে ঢেঁকির আবির্ভাব হয়েছিল। আবারগতিময় সভ্যতার পথে প্রযুক্তিগত কারণে টেঁকি বিলুপ্তি হয়েছে। টেঁকি কাঠের তৈরি কুল,বাবলা, জামগাছ ইত্যাদি কাঠ দিয়ে তৈরি করা হতো। সাড়ে ৩ থেকে ৪ হাত দৈর্ঘ্য। আরপৌনে ১ হাত চওড়া। মাথার দিকে একটু পুরু এবং অগ্রভাগে সরু। এর মাথায় এক হাত কাঠের ওচাবা দস্তা থাকে। এর মাথায় লাগানো থাকে লোহার গুলা। গুলার মুখ যে নির্দিষ্ট স্থানে পড়ে সেস্থানকে গড় বলে। ধান বানতে ন্যূনতম ২ জন লোকের প্রয়োজন। সে সময়ে কবি সাহিত্যিকরাঢেঁকি কে নিয়ে অনেক কবিতা ও গান লিখেছেন। আর ঢেঁকি ছাঁটা আউশ চালের পান্তা ভাতপুষ্টিমান ও খেতে খুব স্বাদ লাগত। বর্তমান প্রজন্ম সে স্বাদ থেকে বঞ্চিত। প্রাচীনকালেঢেঁকির ব্যবহার বেশি হলেও বর্তমানে আধুনিক প্রযুক্তির ব্যবহারের ফলে গ্রাম বাংলার ঢেঁকিআজ বিলুপ্তি হয়েছে। কিন্তু এক সময় গ্রাম-গঞ্জের প্রতিটি কৃষক পরিবারেই ঢেঁকি ছিল।পরিবারের কৃষাণীরা সে সময় দৈনন্দিন ধান, গম ও জব ভাঙার কাজ ঢেঁকিতেই করতেন।পাশাপাশি চিড়া তৈরির মত কঠিন কাজও ওই ঢেঁকিতেই করা হতো। বিশেষ করে সবে বরাত, ঈদ,পূজা, নবান্ন উৎসব, হিন্দুদের পূজা-পার্বন এবং পৌষ পার্বণসহ বিশেষ বিশেষ দিনে পিঠা-পুলি খাওয়ার জন্য অধিকাংশ বাড়িতেই ঢেঁকিতে চালের আটা তৈরি করা হতো। সে সময়গ্রামের বধূদের ধান ভাঙানোর গান আর ঢেঁকির ছন্দময় শব্দে সত্যই চারদিকে হৈ-চৈ পড়ে যেত।

তাছাড়া ওই সময় এলাকার বড় বড় কৃষকরা আশপাশের দরিদ্র নারীদের টাকা বা ধান দিয়ে ঢেঁকিতেচাল ও আটা ভাঙিয়ে নিতো। অনেক দরিদ্র পরিবার আবার ঢেঁকিতে চাল ভাঙিয়ে হাট-বাজারেবিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। কিন্তু আধুনিকতা আর বিজ্ঞানীদের নতুন নতুন ধান-গমভাঙা যন্ত্র আবিষ্কারের কারণে গ্রাম বাংলা থেকে হারিয়ে গেছে ঢেঁকি। আমড়াঘাছিয়াগ্রামের এক বৃদ্ধা মহিলা বলেন, ‘আগে মোরা ধান ঢেহিতে (ঢেঁকিতে) পাড় দিয়ে চাউলেরগুঁড়িদিয়া পিটা-পুলি-সহ নানান তা বানাইয়া পোলা মাইয়া, স্বামী, লইয়া আত্মীয় স্বজনেরেদাওয়াত দিয়া খাওয়াইতা। তবে ঢেহি (ঢেঁকি) মোগো একটি প্রাচীন ঐতিহ্য।’ কিন্তু সবাইএখন সুক বিচরায়। এহন আবার নতুন নতুন মিশিং(মেশিন) বাইরাইছে সবাই হেইতে চাউলগুড়ি হরে। ঢেহি (ঢেঁকি) আর কেউ কামে লাগায় না। ঐতো দেকলেনই মোগোডা ঐহানেপোইরা রইছে। এই ভাবেই আরাইয়া গেছে ঢেহি(ঢেঁকি)। বীর মুক্তিযোদ্ধা হাতেম আলীসিকদার বলেন, ঢেঁকি কে নিয়ে বহু গান আমাদের এলাকার মুরুব্বিদের মুখে শুনেছি। আমাদেরমা-চাচিদের ঢেঁকিতে ধান ভাঙতে দেখেছি। কিন্তু ঢেঁকি এখন কোথাও নেই। তাছাড়াসরকারিভাবেও ঢেঁকি সংরক্ষণের কোন উদ্যোগ নেই।ঐতিহ্যবাহী ঢেঁকি শিল্প রক্ষায় সকলকেএকযোগে এগিয়ে আসতে হবে বলে মনে করেন তিনি।

Top